আইপিএল ম্যাচের আগে বিদ্যুৎ সংযোগ ফিরল হায়দরাবাদের স্টেডিয়ামে

Share:

নিজস্ব প্রতিনিধি : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শুক্রবার ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। জানা গিয়েছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তিন কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল মেটানো বাকি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের হস্তক্ষেপে বিদ্যুৎ ফেরে হায়দরাবাদের স্টেডিয়ামে। ফলে শুক্রবার ম্যাচ হওয়া নিয়ে আর কোনও বাধা রইল না।

সম্প্রতি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৩ কোটি ৫ লক্ষ ১২ হাজার ৭৯০ টাকা মেটাতে হবে ইলেকট্রিসিটি বোর্ড। এর মধ্যে বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ১ কোটি ৪১ লক্ষ ১৮ হাজার ২৬৯ টাকা। বাকি সারচার্জ বাবদ চাওয়া হয় ১ কোটি ৬৩ লক্ষ ৯৪ হাজার ৫২১ টাকা। তেলেঙ্গানা স্টেট সাদার্ন ডিসট্রিবিউশন কোম্পানি বকেয়া বিল মেটানোর কথা বললেও কর্নপাত করেনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আইপিএলে হায়দরাবাদ-চেন্নাই ম্যাচের আগে বিদ্যুৎ ফিরে এসেছে স্টেডিয়ামে। ফলে শুক্রবারের ম্যাচ নিয়ে কোনও সমস্যা নেই। নির্ধারিত সময়েই খেলা হবে।

জানা গিয়েছে, আদালতের তরফে মোট বকেয়া বিলের অর্ধেক অর্থাৎ ১ কোটি ৪১ লক্ষ টাকা মেটাতে বলে আদালত। পাশাপাশি বাকি টাকা দুটি কিস্তিতে মেটাতে বলে আদালত। একটি কিস্তি এপ্রিলের শেষে মেটানোর নির্দেশ দেওয়া হয়। অন্য কিস্তি মে-এর শেষে মেটানোর নির্দেশ দেয় আদালত।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক