জিভে জল আনা সান্ধ্য স্ন্যাকস বানিয়ে ফেলুন ঝটপট

Share:

 নিজস্ব প্রতিনিধি : উৎসবের মরসুম মানে তো খাওয়া-দাওয়া চলতেই থাকে আমাদের। আর এইসময়ে অতিথি এবং বন্ধুবান্ধব সকলেরই আনাগোনা লেগেই থাকে। তাই গল্প-আড্ডায় সন্ধ্যেটা মজাদার করে তুলতে তালিকায় রইল জিভে জল আনা কিছু স্ন্যাকের রেসিপি।

 সসেজ : অনেকে সসেজ খেতে পছন্দ করেন।মুরগির মাংশ ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে সব মশলা দিয়ে ময়দা, কর্নফ্লাওয়ার, সয়া সস দিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিন।এরপর দুইহাতে তেল মেখে রোল পাকিয়ে একটা ফয়েল পেপারে টাইট করে রোল পাকিয়ে নিন। পেপারের দুই মাথা ভাল করে মুড়ে দেবেন।এরপর ফুটন্ত জলে ফয়েলে মোড়া সসেজগুলো ভাপাতে দিন। এরপর মাঝারি আঁচে ২০ মিনিট ঢাকা দিয়ে ভাপাতে দিন। এরপর জল থেকে তুলে ঠান্ডা হলে ফয়েল পেপার খুলে ফেলুন। এরপরে হালকা তেলে ফ্রাইং প্যানে ভেজে নিন। ব্যাস হয়ে গেল রেডি গরম গরম সসেজ।

ফেঞ্চ ফ্রাইস : লম্বা লম্বা করে আলু কেটে নিন। এরপর আলুগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট মত। এরপর সেই জল ফেলে দিয়ে ১৫ মিনিট ধরে ভাজুন। মাঝারি আঁচে আলু ভেজে তুলে নিন, যেন মুচমুচে হয়। উপরে লবন ও গোলমরিচ ছড়িয়ে দিন। ব্যাস রেডি গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস।

চিকেন উইংস : চিকেন উইংস এর সাথে গোলমরিচ,লেবুর রস, লবন দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন।এরপর একটি পাত্রে কনফ্লাওয়ার, লেবুর রস, লঙ্কা বাটা,আদা বাটা, রসুন বাটা, বেকিং পাউডার ভাল করো মিক্স করে ম্যারিনেট করা চিকেন উইংস এই বাটারটির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ১৫ মিনিট ডুবিয়ে রেখে তেলে মুচমুচে করে ভেজে তুলুন। ব্যাস রেডি মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা