নিলামে উঠছে সোয়া ২ হাজার বছরের পুরনো খ্রিস্টিয় ধর্মগ্রন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: নিলাম উঠতে চলছে প্রায় সোয়া ২ হাজার বছর পুরনো খ্রিস্টিয় গ্রন্থ। আগামী জুন মাসের ১১ তারিখে দ্য ক্রসবি-শোয়েন কোডেক্স নামের গ্রন্থটি নিলামে তুলতে চলেছে ব্রিটেন ভিত্তিক বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস। ৩৮ লাখ ডলার বা ৩০ লাখ পাউন্ড পর্যন্ত গ্রন্থটির দাম উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, আনুমানিক ২৫০ থেকে ৩৫০ খ্রিস্টপূর্বে গ্রন্থটি লেখা হয়েছিল অনুমান। কাগজের পরিবর্তে প্যাপিরাস গাছের ছালের উপরে কপটিক লিপিতে লেখা হয়েছিল। ওই বইতে দুটি বাইবেল গ্রন্থের সম্পূর্ণ পাণ্ডুলিপি রয়েছে। মিশরের কোনও একটি মঠেই লেখা হয়েছিল দ্য ক্রসবি-শোয়েন কোডেক্স। বিশ্বের অন্যতম প্রাচীন ধর্মীয় গ্রন্থটি প্রথমে সংগ্রহ করেছিল মিসিসিপি বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেই ছিল অমূল্য গ্রন্থটি।  পরে নরওয়ের পাণ্ডুলিপি সংগ্রহকারী মার্টিন শোয়েন ১৯৮৮ সালে বইটি কিনে নেন। সম্প্রতি কোডেক্স-সহ নিজের সংগ্রহে থাকা একাধিক মূল্যবান স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন শোয়েন।

নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিসের নিউইয়র্ক শাখায় বর্তমানে গ্রন্থটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। আগামী ৯ এপ্রিল সাধারণ মানুষ বিশ্বের অন্যতম প্রাচীন গ্রন্থটি চাক্ষুস করতে পারবেন। তার পরে ১১ জুন নিলামের জন্য তোলা হবে। ক্রিস্টিসের গ্রন্থ ও পাণ্ডুলিপি–সংক্রান্ত বিশেষজ্ঞ ইউজেনিও ডোনাডোনি জানিয়েছেন, ‘ভূমধ্যসাগর সংলগ্ন এলাকায় খ্রিষ্টধর্মের প্রসারের সাক্ষী হিসেবে গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ স্মারক।’ ১০৪ পৃষ্ঠা বা ৫২ পাতার গ্রন্থটি লিখতে কমপক্ষে ৪০ বছর লেগেছিল বলে মনে করা হচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে