সাইবার ক্রাইমে প্রতারিতদের সমস্যা সমাধানে সাইবার বন্ধু প্রকল্পে সূচনা নিউ বারাকপুর থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিদিনই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। বর্তমান সময়ে সাইবার প্রতারণা বা সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। কেউ প্রতারিত হচ্ছেন ব্যঙ্কে কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইনে(On Line) সামাজিক মাধ্যমে। এ ধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কমিশনারেটের আওতায় সমস্ত থানায় চালু করা হল সাইবার বন্ধু। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাইবার বন্ধু।

শুক্রবার বিকেলে নিউ বারাকপুর থানায় চালু হল সাইবার বন্ধু।ফিতে কেটে সাইবার বন্ধু প্রকল্পের শুভ উদ্বোধন করেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি,নব বারাকপুর থানার(New Barrackpore P.S.) ওসি সুমিত কুমার বৈদ্য সহ থানার এসআই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি, সৌমেন দাস সহ বিভিন্ন আধিকারিক রা।এসিপি তনয় চট্টোপাধ্যায় বলেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আইপিএস অলোক রাজোরিয়ার নিজস্ব ধারনা নির্দেশে বিভিন্ন থানায় চালু হয়েছে ‘পুলিশ বন্ধু'(Police Friend)।

মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ সবার আগে এগিয়ে যাবে। প্রকল্পের সফলতার পরে ঘোলা থানার পর নিউ বারাকপুর থানায় চালু হল সাইবার বন্ধু পুলিশ কিয়স্ক পয়েন্ট ।দিন দিন বাড়ছে সাইবার ক্রাইম। সাইবার অপরাধ। কোন মানুষ প্রতারিত হল সরাসরি থানায় ‘সাইবার বন্ধু’ প্রকল্পে গিয়ে যাবতীয় অভিযোগ কাগজপত্র জমা দেবেন। যত তাড়াতাড়ি সম্ভব সমাধান চেষ্টা করা হবে। এছাড়াও সাইবার ক্রাইম অপরাধ নিয়ে চলছে মাইকিং সচেতনতা প্রচারভিযান।সাইবার বন্ধু কিয়স্ক টেবিলে থাকবেন একজন এটেন্টডেন্ট ও কম্পিউটার অপারেটর।

পাশাপাশি থানায় সর্বসাধারনের জন্য বিশুদ্ধ শীতল পানীয় জলের মেশিন ও উদ্ধোধন করা হয়। বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যাওয়া আটটি মোবাইল ফোন উদ্ধার করে অভিযুক্তদের ও প্রতারণার অভিযোগে দুই ব্যক্তির টাকা তুলে দেওয়া হয় এদিন।প্রতারিত তালবান্দা যুগবেড়িয়া নিবাসী আইটি কর্মী কার্তিক হালদার ফেরত পান ৩৮৭২২ এবং সুকান্তনগর(Sukanta Nagar) নিবাসী ব্যবসায়ী সুবির কুমার চৌধুরী ফেরত পান ৭০ হাজার টাকা। অভিযোগকারীরা নিজ নিজ মোবাইল ফেরত পেয়ে বেজায় খুশি। নববারাকপুর থানার পুলিশের কাজের প্রশংসা করেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের