ধোনিকে পরে ব্যাট করতে পাঠানোয় সমালোচনার মুখে গায়কোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে ফের হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে চেন্নাইকে। এবার এই হারের পিছনে ঋতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্বকে দায়ী করেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন মাইকেল ভন। হার্ড হিটার ধোনিকে পরে ব্যাট করতে পাঠানো নিয়ে রীতিমতো সরব হয়েছেন তিনি।

সম্প্রতি প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন জানান, ‘আমি কিছুতেই বুঝতে পারছি না কেন ধোনিকে আগে ব্যাট করতে পাঠানো হচ্ছে না। ওকে তো অনেক আগেই ব্যাট করতে পাঠানো উচিত ছিল। তা না করে হায়দরাবাদের ম্যাচে ধোনি যখন ব্যাট করতে নামল তখন ম্যাচের মাত্র তিন বল বাকি রয়েছে।‘ একই প্রতিধ্বনি শোনা গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন সদস্য ইরফান পাঠানের মুখে। তাঁর মতে, যেখানে হায়দরাবাদের কাছে ভুবনেশ্বর কুমার, জয়দেব উন্নাকাটের মতো ব্যাটসম্যান রয়েছে সেখানে মহেন্দ্র সিং ধোনিকে অনেক আগে নামানো প্রয়োজন ছিল। ধোনি এই ধরনের বোলারদের ভালো করে সামলাতে পারতেন।

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের সময়ে মহেন্দ্র সিং ধোনিকে পরের দিকে নামানো হয়েছিল। সেই ম্যাচে ধোনিকে যতটা ব্যবহার করা প্রয়োজন ছিল, ততটা কাজে লাগাতে পারেনি চেন্নাই। এরপরে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাত্র তিন বল বাকি থাকতে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। বিশেষজ্ঞদের মতে, ধোনি যদি আরও আগে ব্যাট করতে আসতেন, তাহলে স্কোরবোর্ডে আরও বেশি রান যোগ করতে পারতেন। কিন্তু সেটা হয়নি। শেষ পাঁচ ওভারে চেন্নাই যে রান ঠিকভাবে তুলতে পারেনি, সেকথা মেনে নিয়েছেন অধিনায়ক গায়কোয়াডও। পাশাপাশি তাঁর আরও অভিমত, পাওয়ার প্লে চলাকালীন অনেক বেশি রান দিয়ে দিয়েছে চেন্নাইয়ের বোলাররা।

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন