‘দুয়ারে রেশন’ বন্ধের জন্য নতুন ‘অজুহাত’ ডিলারদের, চিঠি দিচ্ছেন মমতাকে

একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে অন্যতম ছিল 'দুয়ারে রেশন'। যা ভোটে জিতেই চালু করেছেন। কিন্তু এই প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দিতে বারবার নানা অজুহাত খুঁজছে রেশন ডিলাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে অন্যতম ছিল ‘দুয়ারে রেশন’। যা ভোটে জিতেই চালু করেছেন। কিন্তু এই প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দিতে বারবার নানা অজুহাত খুঁজছে রেশন ডিলাররা। প্রথমে আদালতের দরজায় কড়া নেড়েও লাভ হয় নি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিড পোষ্টে চিঠি পাঠিয়ে প্রকল্প বন্ধ করতে উঠে পড়ে লেগেছে রেশন ডিলাররা। এবার অবশ্য রেশন ডিলারদের হাতিয়ার সাধারণ মানুষ। বুধবার সাংবাদিক সম্মেলনে জয়েন্ট ফোরাম ফর ওয়েস্টবেঙ্গল রেশন ডিলার্সের প্রতিনিধিরা জানিয়েছেন, ‘সাধারণ মানুষ চাইছেন আগের মতো দোকান থেকেই রেশন তুলতে। পাড়ায় দাঁড়িয়ে চাইছেন না। তাছাড়া আমাদের যে কমিশন সরকার দিচ্ছে তাতে গাড়ি নিয়ে পাড়ায় রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই আমরা দিদির কাছে আমাদের সমস্যার কথা জানিয়ে আর্তনাদ করছি।’

আগে সরকারের সাহায্য পাওয়া যাবে কিনা সেই বিষয়ে মামলা করেন রেশন ডিলাররা। এবার অন্য অজুহাতে রেশন দেওয়া বন্ধ করতে চাইছেন ডিলাররা। ‘দুয়ারে রেশন’ প্রকল্প নজরুল মঞ্চে চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ‘আর কোনওভাবেই বন্ধ করা হবে না এই প্রকল্প’। কিন্তু নিজেদের স্বার্থের কথাতেই সাধারণ রেশন গ্রাহকদের ঢাল করে প্রকল্প বন্ধের পথে হাঁটতে চাইছেন রেশন ডিলারদের একাংশ। জানা গিয়েছে, এই প্রকল্প বন্ধ করার জন্য একটি মহামিছিল করবেন রেশন ডিলাররা। তাতে জানানো হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর সোমবার শ্যামবাজার পাঁচমাথার মোড় এবং বাবুঘাট থেকে দু’টি মিছিল বের করবেন ডিলাররা। যা রানি রাসমনি রোডে মিলিত হয়ে এই কর্মসূচিকে সফল করবে।

রেশন ডিলাররা অজুহাত দেখাচ্ছেন, বায়োমেট্রিক হয়ে যাওয়ায় অনেকের হাতের ছাপ নেওয়া যাচ্ছে না তাই কম রেশন দেওয়া যাচ্ছে। আর এতে অশান্তি হচ্ছে। যদিও রাজ্য সরকার আরও একবার রেশন ডিলারদের সঙ্গে আলোচনা করার কথা ভাবছেন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের