হাওড়ার বাঙালি সেনা জওয়ানের রহস্যজনক মৃত্যু কাশ্মীরে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাঙালি সেনা জওয়ানের রহস্যমৃত্যু কাশ্মীরে । হাওড়া জেলার উদয়নারায়ণপুরের পেড়োর বাসিন্দা বরুন দাসের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। তদন্তের দাবি পরিবারের।শুক্রবার দুপুরে পরিবারের সাথে কথা বলার এক ঘন্টা পর বাড়িতে আসে মৃত্যু সংবাদ । শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় দেহ । ওই সেনা জওয়ানের স্ত্রীকে কন্ট্রোল রুম থেকে ফোন করে এই তথ্যই দেওয়া হয়। আত্মঘাতী হয়েছে বলে দাবি সেনা বাহিনীর আধিকারিকের ।পরিবারের অভিযোগ এক ঘন্টা আগে বরুন বাবু বাড়িতে ফোন করে কথা বলেন তারপরে কিভাবে আত্মহত্যা করেন? প্রশ্ন পরিবারের ।

১৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত বরুন দাস(Barun Das) । গত শনিবারই পদোন্নতি হয় বরুন বাবুর। তিনি হন হেড কনস্টেবল(Head Constable)।বরুন দাসের মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও গ্রামে । পরিবার সূত্রে খবর, ১৯ বছর আগে আধা সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন বরুণ। ধাপে ধাপে তাঁর পদোন্নতিও হয়। দিন চারেক আগেই হেড কনস্টেবল পদে পদোন্নতি হয়েছিলেন । সে দিন সেনাছাউনিতে মিষ্টিও বিতরণ করেছিলেন। বরুণ কর্মরত ছিলেন শ্রীনগরের(Srinagar) বরগ্রামে। সেখান থেকে রোজই স্ত্রী ও মেয়ের সঙ্গে তাঁর কথা হত। বিজলি জানান, শুক্রবার দুপুর ২টো নাগাদও বরুণের সঙ্গে তাঁর কথা হয়েছিল। স্বামীকে জানিয়েছিলেন যে, মেয়ে স্কুলে ভাল রেজাল্ট করেছে। পাশাপাশি স্কুলের ফি জমা দেওয়া নিয়েও তাঁর কথা হয়।

এর পর বিকেল ৪টে নাগাদ আচমকাই কন্ট্রোল রুম(Controll Room) থেকে ফোন করে জানানো হয় যে বরুণ নাকি আত্মহত্যা করেছেন। যা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। কারণ তার স্ত্রী দাবি করেন স্বামী এর আগে কোবরা বাহিনীতে ছিলেন। সেই কঠিন ডিউটি করার সময় তিনি আত্মহত্যা করেননি। আত্মহত্যা বিষয়টির তিনি ছিলেন ঘোর বিরোধী। কি করে তিনি এই অপরাধ করবে প্রশ্ন পরিবারের। গোটা গ্রাম এখন অপেক্ষা করছে ওই সেনা জওয়ানের নিথর দেহ ফেরার অপেক্ষায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য