গোলাপি শহরে কোহলি ঝড়, রাজস্থানের বিরুদ্ধে ১৮৩ রান তুলল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে শনিবার রাতে উঠল কোহলি ঝড়। আর সেই ঝড়ে কার্যত ছারখার হয়ে গেল রাজস্থানের বোলিং। বিরাট কোহলির অপরাজিত ১১৩ রানের সুবাদে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে ১৮৩ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে  ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। পর পর ম্যাচ হেরে চাপে থাকা আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি শুরু থেকেই মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। তার পর সময় গড়াতেই রাজস্থান বোলারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন কোহলি। উল্টোপ্রান্তে থাকা ডুপ্লেসি উইকেট যাতে না খোয়াতে হয় তার জন্য ক্রিজ আঁকড়ে থাকেন। এদিন সপ্তম ওভারের চতুর্থ বলে সিঙ্গল নিয়েই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে সাড়ে সাত হাজারের মাইল ফলক পেরিয়ে যান কোহলি। রিয়ান পরাগের বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরানও তুলে নেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাত্র ৬৮ বলেই জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। জুটি ভাঙতে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের কোনও জারিজুরিই কাজে আসেনি। শেষ পর্যন্ত ১৪তম ওভারে ফ্যাপ ডুপ্লেসিকে (৪৪ রান) জুটি ভাঙেন যদুবেন্দ্র চহাল। ততক্ষণে স্কোর বোর্ডে ১২৫ রান উঠে গিয়েছে।

আরসিবি অধিনায়ক ফেরার পরের ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলর (১) স্ট্যাম্প ছিটকে দেন নান্দ্রে বার্গার। তিন রানের ব্যবধানে দুই উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় বেঙ্গালুরু। রানের গতি খানিকটা শ্লথ হয়ে যায়। তৃতীয় উইকেটে জুটি বেঁধে কোহলি ও সৌরভ চৌহান ২৭ রান যোগ করেন। ১৮তম ওভারে সৌরভকে (৯) সাজঘরে ফেরান চহাল। ক্রিজের এক প্রান্তে একের পর এক সতীর্থকে ফিরে যেতে দেখেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন বিরাট কোহলি। ৬৭ বলেই চলতি আইপিএলে প্রথম শতরান গড়ার নজির গড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৩ তোলে বেঙ্গালুরু। কোহলি ৭২ বলে ১২টি চার ও চারটি ছক্কার সাহায্যে ১১৩ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে ৫ রানে অপরাজিত থেকে যান ক্যামেরন গ্রিন। রাজস্থানের পক্ষে যদুবেন্দ্র চহাল ৩৪ রানে দুই উইকেট নিয়েছেন।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ