খড়দহে সৌগত রায়ের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দহ ও লিলুয়া : দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার খড়দহ বন্দীপুর ঠাকুর কলোনী অঞ্চলে।এই ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খড়দহ (Kardaha) ঠাকুর কলোনীর তৃণমূল কর্মীরা।শনিবার সকালে তারা দেখতে পান দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স ছেঁড়া অবস্থায় রয়েছে।তড়িঘড়ি রহড়া থানায় (Rahara P.S.) অভিযোগ দায়ের করেন তারা।

এবিষয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা বন্দীপুর পঞ্চায়েত সদস্য শৈবাল ঘোষ ও অসীমা দেবনাথ অভিযোগ করেন, রাতের অন্ধকারে বিরোধী দল সিপিএম এই কাণ্ড ঘটনা ঘটিয়েছে। পুলিশের কাছে তারা দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।অপর দিকে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে নস্যাৎ করে বন্দীপুর ঠাকুর কলোনীর সিপিআইএম নেতা তুষার দে জানান, প্রচারের আলোয় আসার জন্য এসব কান্ড ঘটাচ্ছে শাসকদলের নেতা কর্মীরা। অন্যদিকে,শনিবার রাতে হাওড়ার লিলুয়া থানা (Lilua P.S.) এলাকার এন রোডের এক সাট্টার ঠেকে গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পীযুষ নামের এক দুষ্কৃতী সাট্টার ঠেকে তোলাবাজি করতে যায়। সেখানে সাট্টার ঠেকের মালিক অষ্টর সঙ্গে বচসা শুরু হয়। আচমকাই অষ্টকে খুব কাছ থেকে গুলি করে ওই দুষ্কৃতী। চিৎকার করে লুটিয়ে পড়ে সে।এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনায় তীব্র আতঙ্কিত এলাকার মানুষ ‌। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ওই দুষ্কৃতীকে খোঁজা হচ্ছে।

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা