রাত ৩টের সময় গঙ্গার ঘাটে ঠাকুর ভাসানে এসে ডুবে মৃত্যু ২ যুবকের

৪জন মিলে শনিবার রাত ৩টে নাগাদ দমদম থেকে উত্তর কলকাতার বেনিয়াটোলার নাঠেরবাগান ঘাটে যান শিবঠাকুর ভাসান দিতে। আর সেখানেই ঘটে দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুইজনেরই বাড়ি একই জেলায়, একই শহরে। দুইজনই কলকাতায়(Kolkata) একই মেসে থাকতেন। দুইজনে মারাও গেলেন একইসঙ্গে। নজরে সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়(২৫) এবং বিশ্বল বিশ্বাস(২৬)। দুইজনই কার্যত সমবয়সী। সৌম্যজিৎ পুরুলিয়া(Purulia) শহরের নাপিতপাড়া নিউ কলোনি এলাকার বাসিন্দা। বিশ্বলের বাড়ি ওই শহরেরই সাহেববাঁধ এলাকায়। কর্মসূত্রে দুইজনই কলকাতায় থাকতেন। দমদম এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তাঁরা। তাঁদের সঙ্গে আরও ২জন বন্ধু থাকেন। এই ৪জন মিলে শনিবার রাত ৩টে নাগাদ দমদম থেকে উত্তর কলকাতার বেনিয়াটোলার নাঠেরবাগান ঘাটে যান শিবঠাকুর ভাসান দিতে। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। জলে ডুবে(Drowned in Ganges) মারা যান সৌম্যজিৎ ও বিশ্বল। এদিন অর্থাৎ রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। একই সঙ্গে এই ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার শিবপুজোর পর সেই মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে গিয়েছিলেন ৪ বন্ধু। রাত ৩টে নাগাদ তাঁরা ঘাটে যান। বিসর্জনের পর ঘাটে পাশাপাশি বসেছিলেন চার বন্ধু। হঠাৎ একসময় সৌম্যজিৎ পিছলে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন বিশ্বলও। দু’জনেই তলিয়ে যান গঙ্গার স্রোতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিন সকালে দুইজনের দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। কিন্তু ঘটনা হচ্ছে, গোটা ঘটনার সাক্ষী বেঁচে থাকা বাকি ২ বন্ধু। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করেই যা তথ্য পাওয়ার তা পেয়েছে। কিন্তু রাত ৩টের সময় তাঁরা দমদম থেকে বেনিয়াটোলার নাঠেরবাগান ঘাটে কীভাবে গেলেন সেই তথ্য মিলছে না। এমনকি কেন রাত ৩টের সময়েই বিসর্জন দেওয়ার প্রয়োজন পড়ল, সেই জবাবও অমিল। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা যা কিছু ঘটেছে তা মদ্যপানের নেশার ঘোরেই ঘটেছে। তবুও কী ভাবে দু’জন গঙ্গায় পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের