শ্যামপুরে ভাগীরথী নদী থেকে বড়শিতে উঠল ২০ কেজি ওজনের পেল্লায় সাইজের ভেটকি

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার শ্যামপুরে ভাগীরথী নদী থেকে বড়শিতে উঠল  পেল্লায় সাইজের ভেটকি মাছ ।বিক্রি হল ৬৬০ টাকা কেজি দরে।দিঘার মোহনা নয়, এবার হাওড়ার শ্যামপুরে ভাগীরথী নদীতে ধরা পড়ল প্রায় ২০ কেজি ওজনের পেল্লায় সাইজের ভেটকি মাছ(Sea Bass)। সোমবার রাতে শ্যামপুরের(Shyampur) একদল মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে ভাগীরথীর জলে নৌকা ভাসায়। গভীর রাতে হটাৎ বড়শিতে টান পরায় পরিমল, সমীর, বিবেক তিন মৎস্যজীবী বহু কষ্টে একটি বড় সাইজের মাছকে টেনে নোকায় তোলে। পরের দিন ভোরে অর্থাৎ মঙ্গলবার ৯ই এপ্রিল মাছটিকে শ্যামপুরের সন্ধ্যাময়ী মাছ আরতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসলে দেখা যায় মাছটির ওজন ১৯ কেজি ১৫০ গ্রাম।

মাছটিকে দেখতে ভীড় জমে যায় শ্যামপুরের ভোলানাথ মার্কেট সংলগ্ন এলাকায়। আড়তদারের কাছ থেকে ৬৬০টাকা কেজি দরে এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন। অর্থাৎ মাছটির দাম গিয়ে দাঁড়ায় ১৩০০০ টাকা।এই প্রথম এতো বিশাল আকার ভেটকি মাছ বরশী তে পড়ায় মৎস্যজীবীরা খুবই আনন্দিত । তাঁরা জানায় কোনদিন ভাবিনি এতো বড় মাছ আমরা ধরতে পারবো। মাছটি যেহেতু হুইল ছিপে গেঁথেছিল তাই আমরা ভেবেছিলাম মাছটিকে হয়তো নৌকায় তুলতে পারবো না।

কিন্তু আমরা মনোবল হারাই নি। মাথা ঠাণ্ডা রেখে ধীরে ধীরে মাছটিকে নৌকায় তুলতে পেরেছি। তবে আর একটু বেশি দাম পাওয়া গেলে আরো ভালো লাগতো। কিন্তু এই বড় ধরনের মাছ হঠাৎ তাদের বড়শিতে গেথে যাওয়ায় এক লাফে অনেকটা মুনাফার মুখ দেখলেন ওই মৎস্যজীবীরা। তাই মাছটি যতক্ষণ বিক্রি না হয় ততক্ষণ সকলেই পাঁচটি ছবি নিজেদের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন। অনেকে তো আবার মাছের সঙ্গে সেলফিও তুলে নেন প্রাণ ভরে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য