দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুশোর বেশি বাড়িতে ঢুকে চুরি ৫৮ কোটি টাকা, স্বীকারোক্তি মার্কিন মহিলার

নিজস্ব প্রতিনিধি : দুশোর বেশি বাড়িতে ঢুকে চুরি করার কথা নিজেই জানালেন চুরিবিদ্যায় পারদর্শী মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলা। কত টাকা চুরি করেছেন জানেন। দুশোর বেশি বাড়িতে ঢুকে সেই মহিলা চুরি করেছিলেন ৫৮ কোটি টাকারও বেশি। তবে এখন আর তিনি সেই পেশায় নেই। উল্টে কীভাবে বাড়িতে আরও বেশি নিরাপদ, সুরক্ষিত রাখতে হয়, সেই পরামর্শই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন তিনি।

২০১১ থেকে ২০২০ সালের মধ্যে জেলবন্দি ছিলেন জেনিফার গোমেজ। একাধিক চুরির ঘটনায় তাঁর সাজা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্লোরিডার বাসিন্দা গোমেজ জানান, ‘আমি জানতাম, কীভাবে ধনী, উচ্চবিত্ত ব্যক্তিরা বাড়িতে থাকেন। কারণ, আমার মা-বাবা দুজনেই ডাক্তার। কীভাবে তাঁরা তাঁদের মূল্যবান জিনিসগুলি বাড়ির বিভিন্ন জায়গায় রাখতেন, সেই বিষয়গুলিও আমি জানতাম। ফলে আমি যখন চুরি করতে যেতাম, তখন সেই বিষয়গুলি কাজে আসত।‘ একইসঙ্গে তিনি জানান, ‘চুরিবিদ্যায় নিজেকে পারদর্শী করে তোলার জন্য বাড়ির পোষ্যদের স্বভাব কেমন হয়, সেই বিষয়টিও আমাকে জানতে হয়েছিল। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিয়ে কীভাবে খুব তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢোকা যায়, সেই বিষয়টিও মাথায় রাখতে হয়েছিল। এই সব কথা বলতে গেলেই কতগুলি বাড়িতে তিনি চুরি করেছেন আর কত সম্পত্তি চুরি করেছেন, তার একটি পরিসংখ্যানও দেন তিনি।

জেল থেকে বেরিয়ে আসার পর এখন গোমেস অবশ্য চুরিবিদ্যার সঙ্গে যুক্ত নন। এখন অন্য ভূমিকায় দেখা যাচ্ছে গোমেজকে। কীভাবে নিজের বাড়িকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়, সেই পরামর্শই দিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মতে, ‘বাড়ির ভিতরে কি কাণ্ডকারখানা চলছে, সেবিষয়ে বাইরে বেশি মুখ না খোলাই ভালো। কারণ, বাড়ির ভিতরের কথা বাইরে গেলে তার সুযোগ নেয় চোরেরা।‘

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ