টালা সেতু নির্মাণের কাজে দ্রুত ছাড়পত্র দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি

সুখবর, উত্তর ও মধ্য কলকাতা সংযোগকারী সেতু টালা ব্রিজের কাজ হবে আরও দ্রুত গতিতে। শহরের গুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণ কাজ অনেকটাই নির্ভর করছিল রেলের উপর

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর, উত্তর ও মধ্য কলকাতা সংযোগকারী সেতু টালা ব্রিজের কাজ হবে আরও দ্রুত গতিতে। শহরের গুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণ কাজ অনেকটাই নির্ভর করছিল রেলের উপর। জানা গিয়েছে, টালা ব্রিজের নীচে থাকা চক্ররেলের লাইনের উপর নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ রেলওয়ে সেফটি কমিশনার। এর ফলে আর কোনও সমস্যা থাকল না পূর্ত দফতরের।

জানা গিয়েছে, গত সপ্তাহে রেল-রোড ওভার ব্রিজ তৈরি করার জন্যে রাজ্য পূর্ত দফতরের তরফ থেকে চূড়ান্ত নকশা পাঠানো হয় পূর্ব রেলের কাছে। তারপরে পূর্ত দফতরের পাঠানো নকশা পূর্ব রেল পাঠিয়ে দেয় রেলওয়ে সেফটি কমিশনারের কাছে গত ৬ ডিসেম্বর। আর সেই নকশাতে সিলমোহর দিয়ে ৮ ডিসেম্বর পূর্ব রেলের কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দেয় রেলওয়ে সেফটি কমিশনার। অতএব চক্র রেলের উপর দিয়ে আর টালা ব্রিজের একটি অংশ তৈরির কাজে কোনও বাধা রইল না। টালা ব্রিজে কবে খুলবে? তার দিনক্ষণ আগেই বিধানসভায় জানিয়েছেন পূর্ত মন্ত্রী মলয় ঘটক। এবার রেলওয়ে সেফটি কমিশনারের কাছ থেকে মেলা ছাড়পত্রের ভিত্তিতে কাজ আরও দ্রুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্তমন্ত্রী মলয় ঘটক আগেই জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস নাগাদ জনসাধারণের জন্য খুলে যাবে টালা ব্রিজ।

সেইমতোই দ্রুত কাজ হচ্ছে এই ব্রিজে। উত্তর কলকাতার সঙ্গে জেলাকে জুড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় টালা ব্রিজ। এই ব্রিজের করুন দশার জন্য ভাঙার সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর। যা আগামী বছরেই খুলে যাবে। এই বিষয়ে পূর্ত মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি যাতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে টালা ব্রিজের কাজ শেষ করা যায়। তারপর মার্চ-এপ্রিলের মধ্যে এই ব্রিজের উদ্বোধন করা হতে পারে।’ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এর কিছুদিনের মধ্যেই টালা সেতু ভাঙার কাজও শুরু হয়ে যায়। দীর্ঘ এই সেতুর ক্ষয়িষ্ণু অবস্থার জন্যই ভাঙার কাজ শুরু হয় নতুন করে নির্মাণ হচ্ছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে