বঙ্গ বিজেপিতে ভাঙন! তৃণমূলে যোগ ৮০ টি পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে আবারও বিজেপি শিবিরে ভাঙন। এবার বাঁকুড়ায় ঘটল দলবদলের ঘটনা। শুক্রবার বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামে প্রায় ৮০ টি বিজেপি পরিবার যোগ দিয়েছে তৃণমূলে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেয় বাঁকুড়া এক নম্বর ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়।

বিজেপি সাংসদরা গত ৫ বছর  কোন কাজ করেনি। সেইজন্যই  তৃণমূলে যোগদান করেছে বলে জানিয়েছে দলবদুল পরিবাররা। তবে বিজেপি অবশ্য দাবি করেছে, নিজেদের লোকের হাতেই পতাকা তুলে দিয়েছে তৃণমূল কর্মীরা। এগুলি শুধু নাটক ছাড়া আর কিছুই নয়। গেরুয়া শিবির ছেড়ে কেউ তৃণমূলে যায়নি। অন্যদিকে দলবদল করা এক সদস্য জানিয়েছেন, ‘ নিজের ইচ্ছাতেই দলবদল করেছি। এখানে বিজেপি কোন কাজ করেনি। তাই আমরা তৃণমূলে যোগ দিয়েছি। আমরা সকলেই অরূপ চক্রবর্তীকে শ্রদ্ধা করি।‘

উল্লেখ্য, নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে তৃণমূল এবং বিজেপি শিবিরে দলবদল।  সম্প্রতি চলতি সপ্তাহের শুরুতে  সিউড়িতে  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে প্রায় ২০০ তপশিলি জাতি ও উপজাতি পরিবার। তাদের মধ্যে রয়েছে  সিউড়ি -১, রাজনগর, দুবরাজপুর ব্লকের বাসিন্দা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ায় ঘটল দলবদল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য