শিল্পাকে নিয়ে ঠাট্টা-তামাশা, ভিডিও ঘিরে হৈচৈ, সত্যি ঘটনা জানালেন ঋতুপর্ণা

জানালেন অভিনেত্রী নিজেই।একটি সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানালেন, ওখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনও ফোটোগ্রাফারের প্রবেশাধিকার ছিল না। কেউ কোনও ভাবে ভিডিও রেকর্ড করে গুজব ছড়াচ্ছে!

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় তারকাদের কত রকমের ভিডিও ভাইরাল হয়। আর ভক্তরা আসল কথা না জেনেই একটা ধারণায় পরিণত হয়। টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কর্মসূত্রে বলিউডেরও একজন নিয়মিত অভিনেত্রী। বলিউডের বহু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সেই কারণে মুম্বইতে নিয়মিত যাতায়াতও রয়েছে তাঁর। সম্প্রতি মুম্বইয়ের একটি ফুড ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে পা রেখেছিলেন ঋতুপর্ণা। যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভাগ্যশ্রী, শিল্পা শেট্টি-সহ বলিউডের নামী তারকারা। ডাক পেয়েছিলেন টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্তও।

কিন্তু সেদিন ঋতুপর্ণার একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। যেখানে দেখা গিয়েছিল, পাপারাজ্জিদের ক্যামেরায় যখন ছবি তোলার জন্যে পোজ দিচ্ছিলেন শিল্পা শেট্টি। তখন একপ্রকার না দেখেই শিল্পাকে এড়িয়ে চলে যান ঋতুপর্ণা। যেন পাত্তাই দিলেন না। ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিডিও। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল পড়ে যায়। কেউ কেউ বলেন, ঋতুপর্ণা নাকি ইচ্ছে করেই শিল্পাকে এড়িয়ে গিয়েছেন। রীতিমতো ট্রোলের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে আসল ঘটনা কী? জানালেন অভিনেত্রী নিজেই।একটি সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানালেন, ওখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনও ফোটোগ্রাফারের প্রবেশাধিকার ছিল না। কেউ কোনও ভাবে ভিডিও রেকর্ড করে গুজব ছড়াচ্ছে!

শিল্পার পোজ দেওয়ার সময় কর্তৃপক্ষ রা তাঁকে ভিতরে ডাকলে তিনি এগিয়ে যান। তিনি তখন তিনি শিল্পাকে দেখেননি। এমনকি শিল্পাও তখন ঋতুপর্ণাকে খেয়াল করেননি। এরপর অনুষ্ঠানে শিল্পা আর ঋতুপর্ণা পাশাপাশি বসেছিলেন। অনেক কথাও হয়েছে। ওইদিন ঋতুপর্ণার পরনে ছিল লাল আনারকলি সালোয়ার। খোলা চুলে টলিউডের ‘ক্যুইন’কে বেশ মোহময়ী লাগছিল। তবে ঋতুপর্ণার হঠাৎ চলে যাওয়াতে শিল্পা শেট্টি কিন্তু কোনওরকম বিরক্ত প্রকাশ করেননি। বরং হাসিমুখেই পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন। বর্তমানে ঋতুপর্ণা বলিউডের কাজ নির্বাচনের ক্ষেত্রে তিনি বেশ সচেতন।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের