লখনউকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন বাদোনি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কুলদীপ যাদবের ঘূর্ণিতে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙেই গিয়েছিল। কিন্তু শেষের দিকে বুক চিতিয়ে লড়াই করলেন আয়ুশ বাদোনি। আর তাঁর অনবদ্য ব্যাটিংয়ের দৌলতেই দিল্লির বিরুদ্ধে লড়াইয়ের মতো পুঁজি সংগ্রহ করল লখনউ। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে। দিল্লির পক্ষে ২০ রানে চার উইকেট নিয়েছেন কুলদীপ।

টসে জিতে এদিন ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক লিকেশ রাহুল। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন কুইন্টন ডি’কক। যদিও বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি তিনি। খলিল আমেদের বলে সাজঘরে ফিরলেন ১৯ রান করে। তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কল ফের ব্যর্থ। ৬ বলে ৩ রান করে খলিলের বলেই লেগ বিফোর হয়ে আউট হয়ে যান। মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন লখনউ অধিনায়ক। কিন্তু খুব একটা লাভ হয়নি। প্রথম ওভার বল করতে এসেই লখনউকে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। তৃতীয় বলে ফিরিয়ে দেন স্টোইনিসকে (৮)। পরের বলে ফেরান নিকোলাস পুরানকে (০)। যদিও ভারতীয় দলের স্পিনারকে হ্যাটট্রিক করার সুযোগ দেননি দীপক হুডা। কোনও ক্রমে এক রান নেন।

পরের ওভারে বল করতে এসে ‘একা কুম্ভ’ হয়ে লড়াই করা লোকেশ রাহুলকে (৩৯) ফিরিয়ে ফের জোর ধাক্কা দেন কুলদীপ। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন দীপক হুডা ও আয়ুষ বাদানি। কিন্তু হুডাকে (১০) ফিরিয়ে জুটি ভাঙেন ইশান্ত শর্মা। পরের ওভারে ক্রুনাল পাণ্ড্যকে (৩) ফেরান মুকেশ কুমার। ৯৪ রানে সাত উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় লখনউ। ওই অবস্থায় আর্শাদ খানকে সঙ্গী করে বুক চিতিয়ে লড়াই করেন চলতি আইপিএলে ফর্মে না থাকা আয়ুশ বাদোনি। দিল্লির বোলারদের মাথায় চড়তে না দিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন। অষ্টম উইকেটে নিরবিচ্ছিন্ন ৭৩ রান যোগ হওয়ায় ১৬৭-তে পৌঁছে যায় লখনউ। বাদানি ৩৫ বলে ৫৫ রানে ও আর্শাদ খান ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন