ইরানি বাহিনীর হাতে আটক ইজরায়েলি জাহাজে রয়েছে ১৭ ভারতীয় নাবিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরান বাহিনীর হাতে আটক ইজরায়েলি পণ্যবাহী জাহাজে রয়েছেন ১৭ ভারতীয় নাবিক। ওই নাবিকদের মুক্তি নিয়ে ইতিমধ্যেই ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ভারতের বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। নিরাপদে যাতে ওই ভারতীয় নাবিকদের মুক্তি দেওয়া হয় সে বিষয়ে আয়াতুল্লা আলি খামেইনির সরকারকে বিশেষ অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। যদিও ওই জাহাজ বর্তমানে কোথায় রয়েছে, জাহাজে থাকা সমস্ত নাবিকরা সুস্থ কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত কয়েকদিন ধরেই ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। যে কোনও মুহুর্তে ইরান তেল আভিভ ও জেরুজালেম লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে জল্পনা চলছে। ওই উত্তেজনার আবহেই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানের ‘রেভোলি‌উশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’ একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজের দখল নেয়। লন্ডন-ভিত্তিক জোডিয়াক গ্রুপের মালিকানাধীন জাহাজটি গতকাল শুক্রবার দুবাই থেকে  মুম্বইয়ের উদ্দেশে রওনা করেছিল। শনিবার হরমুজ প্রণালীতে জাহাজটি আটক করে ইরানের বিশেষ বাহিনী। ‘এমএসসি অ্যারিস’ নামক জাহাজটির মালিক ইজরায়েলি ধনকুবের ইয়াল অফার। জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন। তার মধ্যে ১৭ জনই হলেন ভারতীয়। যদিও তাদের পরিচয় বিস্তারিতভাবে জানা যায়নি।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাজটির দখল নেওয়া নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পারস্য উপসাগরের হরমুজ  প্রণালীতে প্রথমে বন্দুক উঁচিয়ে পণ্যবাহী জাহাজ আটক করে ইরানি বাহিনী। তার পর হেলিকপ্টার থেকে একে একে নেমে আসেন বিশেষ বাহিনীর সদস্যরা। তার পর জাহাজটিকে ছিনতাই করে ইরানের জলসীমার দিকে নিয়ে যান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে