Loading live market data...
Loading active stocks...
Connecting...

শান্তিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে হালখাতা এবং গণেশ বিগ্রহের পূজা করাতে নজরকাড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর ও নিউ ব্যারাকপুর: রবিবার বাংলা নববর্ষ ১৪৩১ সালের শুভ আরম্ভ ।আর বছরের শুরুর প্রথম দিনটা বিভিন্ন রকম রীতি দেওয়ার মধ্যে দিয়ে কাটায় আপামর বাঙালি। সেরকমই সকাল হতেই শান্তিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে হালখাতা এবং গণেশ বিগ্রহের পূজা করতে আপামর শান্তিপুরবাসী পুজো দিতে আসেন। কেউ আসেন সুদূর উত্তর ২৪ পরগনার বাটানগর(Batanagar) থেকে ,আবার কেউ এসেছেন শান্তিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে। রীতিমতো নতুন খাতা লেখা এবং গণেশ বন্দনা তার সাথে সিদ্ধেশ্বরী মায়ের পূজা অর্চনা করে চলেছে আপামর শান্তিপুরবাসীর মঙ্গল কামনা।

যদিও আজকের এই বিশেষ দিনে দেবী সীদ্ধেশ্বরীকে দেওয়া হয় লুচি ভোগ এবং নববর্ষের দিনে বিশেষ রীতি মেনে হয় পূজা হয়।মন্দিরের প্রধান পুরোহিত জানান নববর্ষের দিন সকাল থেকে প্রায় দেড় হাজারের ওপরের ভক্ত সমাগম ঘটেছে মন্দির চত্বরে। অপরদিকে, ভক্তবৃন্দের দাবি মা যেন সারাটা বছর খুব ভালো ভাবে তাদেরকে আশীর্বাদ করেন। দেশের তথা বিশ্ববাসীর যেন মঙ্গল হয়। নববর্ষ পালনে আপামর বাঙালি মেতে উঠল এভাবেই নদীয়ার শান্তিপুরে। অন্যদিকে,শুভ নববর্ষে পশ্চিমবঙ্গ দিবস পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা নববারাকপুর পুরসভার(New Barrackpore Municipality) ।

এসো হে বৈশাখ এসো …. বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবসে রবিবার সকালে এক বর্ণময় বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করে নববারাকপুর পুরসভা। নতুন বছর নতুন আশা শান্তি সম্প্রীতি ঐক্যের ভাষা শ্লোগানকে সামনে রেখে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে শেষ হয় শহীদ বেদিতে। বাংলা কৃষ্টি সংস্কৃতি এক সুন্দর সম্প্রীতির মেলবন্ধন তুলে ধরা হয় প্রভাতী শোভাযাত্রায়।বাংলা নতুন বছর কে স্বাগত জানিয়ে শোভাযাত্রায় ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়(Saugata Roy), পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন, পুরসভার আধিকারিক, কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা। পুরসভা পরিবেশ পরিচ্ছন্নতায় সবুজায়নে বার্তা তুলে ধরেন বিভিন্ন ফেস্টুন প্লাকার্ড।নববারাকপুরের রূপকার স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাসের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে বার পুজোয় খুদে খেলোয়াড়দের সাথে কিছু সময় কাটান বর্ষীয়ান রাজনীতিবিদ প্রার্থী অধ্যাপক সৌগত রায়।শেষে মঞ্চে নাচে গানে কবিতায় নববর্ষ উদযাপন করা হয়।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত