গঙ্গারামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: আত্মীয়ের বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার(Gangarampur P.S.) অন্তর্গত ফুলবাড়ি আশ্রম বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবক সহ আর একজন বাইকে করে তপন থানার(Tapan P.S.) অন্তর্গত ধুন্দিপাড়া থেকে গঙ্গারামপুর থানার অন্তর্গত প্রাণসাগরে এক আত্মীয়ের বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ঐ তিন যুবক।

ফুলবাড়ী আশ্রম এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে। এরপর স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই তারা ফুলবাড়ী ফাঁড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Gangarampur Hospital) নিয়ে আসলে তাদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর একজনের অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে মৃত যুবকের নাম রবি ওরাও(৩২) ও জয় ওরাও(১৮)। তাদের দুজনের বাড়ি তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া এলাকায়। এরপর মঙ্গলবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালে(Balurghat Hospital) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ দুই পরিবারে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য