আইনজীবীর ভুলে ডিভোর্স ব্রিটিশ দম্পতির, রায় ফেরাতে নারাজ বিচারক

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামী-স্ত্রীর মধ্যে আইনি লড়াই চলছিলই। কিন্তু তাঁরা কেউ বিচ্ছেদ চাননি। শেষ পর্যন্ত আইনি সংস্থা (ল ফার্ম)-এর ভুলে বিচ্ছেদ হয়ে গেল দুজনের মধ্যে। অপ্রত্যাশিত এই ঘটনাটি ঘটেছে লন্ডনে।

২১ বছর আগে উইলিয়ামস দম্পতির মধ্যে বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে দুজনের মধ্যে আইনি লড়াই চলছিল। জানা যায়, ল ফার্মের তরফে আইনজীবী ভুলবশত ফিভোর্স ফাইলটি আদালতে পেশ করে। ডিভোর্স ফাইলটি আদালতে গৃহীতও হয়। ভারড্যাগস নামে একটি আইনি সংস্থার তরফে মামলাটি লড়া হচ্ছিল। মামলাকারীর তরফে ডিভোর্স ফাইলটি আদালতে পেশ করার পর সেটি গৃহীত হয়। ২১ মিনিটের মধ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন গৃহীত হয়ে যায়। আইনি প্রক্রিয়ায় যে ভুল হয়েছে তা বোঝা যায় কয়েকদিন পর। এরপর গোটা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি অ্যান্ড্রু ম্যাকফারলেন জানিয়ে দেন, আদালত যে রায় দিয়ে দিয়েছে, সেটা আর পাল্টানো যাবে না। ফলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় উইলিয়ামস দম্পতির মধ্যে।

আদালতের এই ধরনের সিদ্ধান্তকে অবশ্য মেনে নিতে পারছেন না মামলাকারীর আইনজীবী আয়েশা ভারড্যাগ। তাঁর মতে, আদালত এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। মামলার কাগজপত্রে কিছু ভুল থাকার কারণেই গোটা বিষয়টি হয়েছে। ভুলগুলি নিয়ে যখন আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন আদালতের উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। একইসঙ্গে মামলাকারী আইনজীবী জানান, অনলাইন সিস্টেমে গলতি থাকার কারণেই এই ভুল হয়েছে। আশা করছি, উচ্চ আদালতে মামলাটি আপিল করা হলেই গোটা বিষয়টির নিষ্পত্তি ঘটবে। এভাবে অনলাইন সিস্টেমে ভুলবশত স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হতে পারে না।  

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে