গ্যাসের ব্যথা না কি হার্ট অ্যাটাকের উপসর্গ, জেনে নিন ব্যাথার ধরন দেখে

Share:

নিজস্ব প্রতিনিধি :   বুক জ্বালা অনুভব করছেন? কি খাবেন বুঝতে পারছেন না!বিয়েবাড়ি হোক বা যে কোন অনুষ্ঠান বাড়ি ভাজা খেয়ে বা অতিরিক্ত খেয়ে বুকে ব্যাথা অনুভব করে অনেকেই ।এর জন্য মুঠো মুঠো অ্যাসিডিটির ওষুধ খেয়ে নেয়।তবে এই ধরনের বুকে ব্যাথা হলেই অ্যাসিডিটির ওষুধ খেয়ে নেওয়া ঠিক নয়।বয়স ১৮ হোক কিংবা ৮০, যে কোনও বয়সেই হৃদ্‌রোগ হচ্ছে। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকের উপসর্গগুলি অবহেলা করেন মানুষ। চিকিৎসকের পরামর্শ না নেওয়া বা হাসপাতালে যেতে দেরি করা একটা সাধারণ প্রবণতা। মনে রাখবেন, সাধারণ বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা আর হার্ট অ্যাটাকের উপসর্গ কিন্তু প্রায়ই এক রকম হতে পারে। ব্যথার ধরনটা দেখে বুঝতে হবে।

হার্টের সমস্যার উপসর্গ : ১)হার্টের সমস্যা হলে একদম বুকের মাঝখানে চাপ ধরা ব্যথা হবে। মনে হবে বুকের মধ্যে কিছু চেপে বসে আছে। ২) ব্যথাটা চোয়াল, ঘাড় বা পিঠের দিকে যেতে পারে। একে বলে অ্যানজাইনাল পেন। এই ব্যথা অন্তত মিনিট কুড়ি থাকবে। ৩) প্রচণ্ড ঘাম হবে। ৫)  শ্বাসকষ্ট হতে পারে। ৬) ঘাম এবং বমি বমি ভাব

বদহজমের উপসর্গ :  ১) বুকে ভারী হয়ে যায়।২)পেটে ফোলভাব (বুকের নীচে)৩) ব্যথা কম তীব্র হতে পারে। ৪) তীক্ষ্ণ জ্বালাপোড়ার মত অনুভুতি। ৫) প্রচণ্ড ঘাম।

গ্যাস-অম্বল ছাড়া আর যে যে কারণে হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা হয়ে থাকে-

মানসিক উদ্বেগ : অনেক সময়ে মানসিক চাপ ও উদ্বেগের কারণে ঘাম হয়, শ্বাসকষ্ট শুরু হয়। একই কারণে অনেক সময়ে বুকে ব্যথাও হয়।

পেশিতে খিঁচুনি: হঠাৎ বুকে ব্যথার সঙ্গে খাদ্যনালির অস্বাভাবিক সঙ্কোচন এবং চেপে ধরাকে কার্ডিয়াক অ্যারেস্টের ব্যথা বলে ভুল করে বসেন অনেকেই। তবে চিকিৎসকের একবার পরামর্শ নেওয়া উচিত। অবহেলা করা উচিত নয়।

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত