চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গল মানেই হাতছানি,একবার ঘুরে আসুন জঙ্গলের এই সেরা জায়গাগুলি

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  বনে ভ্রমনের মজাই অন্যরকম।পাহাড়-সমুদ্র দেখে ক্লান্ত হয়ে গেছেন!তবে আপনি এবার যেতে পারেন জঙ্গলমহলে।প্রকৃতির আনাচে কানাচে আপনিও প্রানভরে নি:শ্বাস নিতে পারবেন।শরীর ও মেজাজ থাকবে শান্ত।জঙ্গলে প্রায়ই চলে যান ভ্রমণপিপাসু মানুষ। আজ আপনাদের জন্য রইল ঘোরার কিছু আকর্ষণীয় স্থান।

গোরুমারা জাতীয় উদ্যান : এটি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত এবং এটি একশৃঙ্গ গন্ডার, ভারতীয় হাতি এবং বিভিন্ন প্রজাতির হরিণ ও পাখির আবাসস্থল। পার্কটি 79 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 75 মিটার উচ্চতায় অবস্থিত।

নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক : এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত এবং এটি লাল পান্ডা, হিমালয় কালো ভাল্লুক এবং বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতির আবাসস্থল। পার্কটি 88 বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3,200 মিটার উচ্চতায় অবস্থিত।এখানকার শান্তিপূর্ণ পরিবেশ বেশ আরামদায়ক।

চিলাপাতা জঙ্গল : বনাঞ্চল হল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত একটি গভীর বন। এটি ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অবস্থিত।এখানকার প্রধান পর্যটন আকর্ষণ হল নলরাজা গড়। এটি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে নির্মিত স্থানীয় নল রাজাদের দুর্গ।

সোনাঝুরি জঙ্গল : শান্তিনিকেতনের লাগোয়া জঙ্গলটি কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে। প্রতি শনিবার সেখানে লোকশিল্পের একটি হাট বসে। বহু মানুষের সমাগম হয়। বাউল গান শুনতে ও লোকনৃত্য এখানকার এতিহ্য।

জয়পুর জঙ্গল : কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে বাঁকুড়া জেলায় রয়েছে এই জঙ্গল। শাল, পলাশ, কুসুম, মহুয়া, নিম গাছে ঘেরা এই জঙ্গলে রয়েছে হরিণ, শেয়াল, হাতি।ঐতিহাসিক মন্দিরের খোঁজ আবিষ্কারের দারুণ সূযোগ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কেদারনাথে ‘নো রিলস, নো ফোন, নো ড্রোন’! যাত্রা শুরুর দিনেই কড়া নিষেধাজ্ঞা কেন?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ