পর পর ম্যাচে এবার ঘরের মাঠে জিততে মরিয়া লখনউ সুপার জায়েন্টস

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের প্রথম তিনটি ম্যাচ হারলেও শেষ তিনটি ম্যাচ হার মানতে হয়েছে লখনউ সুপার জায়েন্টসকে। শুক্রবার ফের নিজেদের ঘরের মাঠে নামছে লখনউ। লখনউয়ের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। লখনউ কী পারবে চেন্নাইকে হারিয়ে জয়ের ছন্দে ফিরতে, এখন সেটাই দেখার।

প্রথম তিনটি ম্যাচে লখনউ সুপার জায়েন্টসকে জেতানোর পিছনে ময়াঙ্ক যাদবের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ময়াঙ্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষের কোনও ব্যাটসম্যান। তবে চোটের কারণে বাইরেই থাকতে হয় ময়াঙ্ককে। তবে শুক্রবার ঘরের মাঠের ম্যাচে ময়াঙ্ক খেলতে পারে বলে জানা যাচ্ছে। লখনউয়ের পিচ এমনিতেই পেসার জন্য অনুকূল। এই পরিস্থিতিতে ময়াঙ্ক যদি প্রথম একাদশে খেলে, তাহলে ময়াঙ্কের বলের গতি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা কতটা সামাল দিতে পারবে এখন সেটাই দেখার। অন্যদিকে ময়াঙ্ক ছাড়াও মহসিন খান ইতিমধ্যে ফর্মে ফিরেছে। ফলে মহসিন খানও বিপক্ষের খেলোয়াড়দের কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে। গত কেকেআরের বিরুদ্ধে ম্যাচে অবশ্য শামার জোসেফ খুব একটা ভালো ফর্মে ছিল না। ফলে এদিনের ম্যাচে শামার জোসেফকে ফের খেলানো হবে কিনা, সেটাও দেখার।

গত মরশুমে লখনউয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে মইন আলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবারে অবশ্য মইনের বদলে প্রথম একাদশে খেলছেন ডারেল মিচেল। তবে এদিনের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে কি মইন আলিকে ব্যবহার করা হবে, এখন সেটাই দেখার। তবে এদিনের ম্যাচে চেন্নাইয়ের প্রথম একাদশে খুব একটা পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের