নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বাকচা: এই নির্বাচনে যদি জিততে না পারি ২০২৬ এর বিধানসভা নির্বাচনে লড়াই এর জায়গায় থাকবো না।গদ্দার নিজে হিংস্র, ও যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায়,দলের কর্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না। তমলুকে নির্বাচনী প্রচার সভায় বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য(Debanshu Bhattacharya)।অপরদিকে জয়লাভ নিয়ে দলীয় আইনজীবী সেলের নেতৃত্বের সংশয়ের কথা তুলে ধরলেন কাঁথির প্রার্থী।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের আয়োজনে পূর্ব মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্র কাঁথি ও তমলুকের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল।

সেই প্রচার সভায় তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য বলেন এই নির্বাচনে যদি জিততে না পারি ২০২৬ এর বিধানসভা নির্বাচনে লড়াই এর জায়গায় থাকবো না,গদ্দার নিজে হিংস্র, ও যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায়,দলের কর্মীদের বাড়ি থেকে বেরোতে দেবেনা,গোটা জেলাটা বাকচা(Backcha) হয়ে যাবে।তাই সবাইকে একজোট হওয়ার বার্তা দেন দেবাংশু। প্রসঙ্গত ভোট আসলেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা।বোমাবাজি থেকে শুরু করে খুন সব কিছুই দেখা যায় ভোটের প্রাক্কালে।তাই এই লড়াই টা ডু ওর ডাই লড়াই।পরে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু ভট্টাচার্য সাফাই দেন যাতে কর্মীরা লড়াইতে গা ছাড়া মনোভাব না দেখান তাই তার এই বার্তা।

অপরদিকে কাঁথি(Kathi) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক(Uttam Barik) সভা মঞ্চ থেকে মন্তব্য করে বসেন জেলা নেতৃত্বের সংশয় রয়েছে কাঁথি ও তমলুক লোকসভা তৃণমূল জিততে পারবে কিনা।পরে এই নিয়ে বলেন, আইনজীবী সেল তারা প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত না, তাই তাদের মনের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে এই দুই আসন থেকে  সাধারণ মানুষ তৃণমূলকেই জয়লাভ করাবে।তবে এই দুই প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!