গাজায় গণহত্যার প্রতিবাদ করায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ইলহান ওমরের মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের মেয়ে ইসরি হিরসিকে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাফাই গেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের কথা নিজেই জানিয়েছিলেন ইসরি হিরসি। এই প্রসঙ্গে তিনি জানান, গাজার গণহত্যার ঘটনায় প্যালেস্টাইন নাগরিকদের হয়ে কথা বলার জন্য তাঁকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বার্নার্ড কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তিন বছর ধরে তিনি এই কলেজে পড়াশোনা করছেন। কিন্তু এর আগে তাঁকে কখনও শৃঙ্খলাভঙ্গের জন্য তিরষ্কার করা হয়নি।

গত ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন শতাধিক শিক্ষার্থী। ৫০টি তাঁবু তৈরি করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী অধ্যাপক কর্নেল ওয়েস্ট। ইতিমধ্যে নিউইয়র্ক পুলিশ ৫০টি তাঁবু ভেঙে দেয়। তাঁবুগুলিকে ভেঙে দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। জানা যায়, এর আগে ১৯৬৮ সালে তিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ করার সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। ৫৫ বছর পর আরও ফের উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩