ফের ঘরের মাঠে জয়ের ছন্দে ফিরতে নামছে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : জস বাটলারের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে হার মানতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। রবিবার ফের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে কেকেআর। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় একেবারে নীচে রয়েছে বেঙ্গালুরু। কেকেআর কী পারবে বেঙ্গালুরুকে হারিয়ে জয় ছিনিয়ে নিতে, এখন সেটাই দেখার।

কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন দুজনেই দুর্ধর্ষ ফর্মে রয়েছে। গত দুই ম্যাচে সল্ট ও নারিন দুজনেই ওপেন করতে নেমে শতরান হাঁকিয়েছে। এদিনের ম্যাচেও সল্ট বা নারিনের মধ্যে যেকোনও একজন ভালো পারফরমেন্স করবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এদিন বৈভব আরোরার বদলে সুয়শ শর্মা প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন। সুয়শ শর্মা ও রামনদীপ সিংয়ের মধ্যে যেকোনও একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারে।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো পারফরমেন্স না করলেও বিরাট কোহলি দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। কিন্তু বেঙ্গালুরুর আর কোনও ব্যাটসম্যান ফর্মে নেই। এদিন ময়াঙ্ক দাগার ও যশ দয়ালের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। জানা যাচ্ছে, অনুজ রাওয়াত ও ময়াঙ্ক দগারের মধ্যে যেকোনও একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। ইতিমধ্যে একের পর এক ম্যাচে হেরে আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে রয়্যাল চ্যালেঞ্জার্সের। এই পরিস্থিতিতে কেকেআরকে কী হারাতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এখন সেটাই দেখার।

ফের পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের