১২ মে’র আগেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল! বড় ঘোষণা পর্ষদ সভাপতির

মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়ে যাবে। এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের অধিক। এছাড়াও এ বছর বিশৃঙ্খলা এড়াতে অনেক নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছিল পরীক্ষার সেন্টারগুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে সময় ঘনিয়ে আসছে। শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। নিয়মানুযায়ী, পরীক্ষার ৩ মাস পরে ফলাফল প্রকাশিত হয়। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মোটামুটি ৯০ দিন অর্থাৎ ৩ মাস মাস হতে চলল। অবশেষে সোমবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷আগামী ১২ মে ৯০ দিনের সময়সীমা শেষ হতে চলেছে।

তাই তার আগে নাকি পরে মাধ্যমিকের ফলাফল বেরোবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পর্ষদ সভাপতি। তাঁর কথায়, ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্টের প্রস্তুতি পর্ব শেষ। সামগ্রিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, ঠিক কবে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এদিকে চলছে লোকসভা নির্বাচন। সম্ভবত তার মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যাবে। এতে কোনও আইনত সমস্যা নেই। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়নি৷ তবে অনেকেই ভাবছেন মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়ে যাবে। এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের অধিক। এছাড়াও এ বছর বিশৃঙ্খলা এড়াতে অনেক নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছিল পরীক্ষার সেন্টারগুলিতে।

নিরাপত্তাও অনেক জোরদার করা হয়। আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে পর্ষদ সূত্রের খবর। এবার দেখে নিন, কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট। পর্ষদ সূত্রে, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। ফলাফল প্রকাশের দিন ঘোষণার পর থেকেই রেজাল্ট দেখার প্রক্রিয়া জানানো হবে।

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক