পেনশন তুলতে গিয়ে চোখ কপালে! বাবা-ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ল ১,৫০০ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা ও ছেলে দুজনেই পান পেনশন। নিয়ম করে প্রতি মাসেই ব্যাঙ্কে যান পেনশনের সেই টাকা তুলতে। কিন্তু পাসবুক আপডেট করতেই তিনি এমন একটি তথ্য দেখতে পান, যা দেখে হতবাক হয়ে যান তিনি। শুধু তাই নয় ব্যাঙ্ক কর্তৃপক্ষও চমকে গিয়েছে। বৃদ্ধের দাবি, তাঁর এবং তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলিয়ে প্রায় ১,৫০০ কোটি টাকার বেশি জমা পড়েছে।   

অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে। বিষয়টি সামনে আসার পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ওই বৃদ্ধ নিয়মিত পেনশন পান। নির্ধারিত দিনের মতোই তিনি পেনশন তোলার জন্য ব্যাঙ্কে যান। সেই সময় পাসবুক আপডেট করার পর দেখা যায়, তাঁর অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকা জমা রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ছেলের অ্যাকাউন্টও পরীক্ষা করা হয়। সেখানেও  বিপুল অঙ্কের টাকা দেখা যায়। দুই অ্যাকাউন্ট মিলিয়ে মোট টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১,৫০০ কোটি টাকা। সাকরা থানা এলাকার থাটিয়া সিহো গ্রামের বাসিন্দা কামেশ্বর মিশ্র ওরফে ‘ঘুমকর’ এবং তাঁর বিশেষভাবে সক্ষম ছেলে্র সঙ্গে এই ঘটনা ঘটেছে।  

আরও পড়ুন: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

কামেশ্বর মিশ্র জানান, তিনি তাঁর বার্ধক্যকালীন পেনশন তুলতে গ্রামের সিএসসি কেন্দ্রে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বিশেষভাবে সক্ষম ছেলে। যিনি প্রতিবন্ধী পেনশন পান। পেনশন তোলার পর বৃদ্ধ তাঁর তাঁর অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার সময় দেখেন সেখানে রয়েছে প্রায় ৭৫৯ কোটি টাকা। ছেলের অ্যাকাউন্ট চেক করতেই দেখা যায় সেখানেও জমা পড়েছে একই অঙ্কের টাকা। দুটি অ্যাকাউন্টে কেন এত বড় অঙ্কের টাকা জমা হলো তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, এটি কারিগরি ত্রুটি হতে পারে। এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?