৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঝাড়খণ্ডের গুমলা জেলার পালমা গ্রামের একটি ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। মাত্র তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সামনে এসেছে এমন এক চিত্র, যা মানবিকতা এবং সমাজব্যবস্থা-দু’টিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিযোগ, ঘটনার পর পুলিশে খবর না দিয়ে বিষয়টি গ্রামের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাঘরা থানার অন্তর্গত পালমা গ্রামে সুনীল লোহারা নামে এক ব্যক্তি শিশুটির মায়ের বিশ্বাস অর্জন করে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে সেখানে ছুটে যান মা। অভিযোগ, ঘরে গিয়ে তিনি শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। অভিযোগ, গ্রামের কয়েকজন মিলে পঞ্চায়েত বসিয়ে ঘটনাটি গ্রামেই মিটিয়ে ফেলার চেষ্টা করেন। অভিযুক্তের উপর এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় বলে অভিযোগ। সেই বৈঠকেই অভিযুক্ত ২০ হাজার টাকা দেয় এবং বাকি ৮০ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা জানায়। কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ, অভিযুক্তের দেওয়া ওই ২০ হাজার টাকা দিয়ে গ্রামের কয়েকজন মদ ও মাংসের আসরের আয়োজন করেন। একটি শিশুর উপর নৃশংস অত্যাচারের অভিযোগের পর এমন ঘটনার খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত বিষয়টি চাপা থাকেনি। গ্রামেরই এক সচেতন ব্যক্তি গোপনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘাঘরা থানার পুলিশ দ্রুত পালমা গ্রামে পৌঁছে অভিযুক্ত সুনীল লোহারাকে গ্রেফতার করে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ পেনশন তুলতে গিয়ে চোখ কপালে! বাবা-ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ল ১,৫০০ কোটি

ঘাঘরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহন কুমার জানান, প্রভাবশালী কয়েকজনের চাপে পরিবার থানায় যেতে পারেনি। পুলিশে খবর পাওয়ার পরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এখন শুধু ধর্ষণের অভিযোগ নয়, কারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কারা পঞ্চায়েত ডেকেছিল, কারা বৈঠকে উপস্থিত ছিল এবং কীভাবে আর্থিক সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। আরাঙ্গি পঞ্চায়েতের প্রধান লোদো এক্কা দাবি করেছেন, ওই বৈঠকের বিষয়ে তাঁর কোনও পূর্বজ্ঞান ছিল না। অন্যদিকে আইন বিশেষজ্ঞদের স্পষ্ট বক্তব্য, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে কোনও পঞ্চায়েত, সামাজিক সমঝোতা বা অর্থের বিনিময়ে আপসের কোনও আইনি বৈধতা নেই। ফলে এই ঘটনায় অভিযুক্তের পাশাপাশি প্রমাণ মিললে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০