সন্দীপের ৫ উইকেট, তবুও তিলক-নেহালের দাপটে রাজস্থানের বিরুদ্ধে ১৭৯ তুলল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: বল হাতে আগুন ঝরিয়েছেন সন্দীপ শর্মা। প্রথম সারির ব্যাটাররা চরম ব্যর্থ হয়েছেন। তবুও দুই তরুণ ব্যাটার তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরার দাপুটে ব্যাটিংয়ের সুবাদে রাজস্থানের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে সফল হল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলল হার্দিক পাণ্ড্যরা। রাজস্থানের পক্ষে সন্দীপ শর্মা ১৮ রানে ৫ এবং ট্রেন্ট বোল্ট ৩২ রানে ২টি উইকেট নিয়েছেন।  

সোমবার সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। ট্রেন্ট বোল্টের বলে প্রথম ওভারেই ফিরে যান রোহিত শর্মা (৬)। পরের ওভারে সন্দীপ শর্মার বলে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ঈশন কিশন (০)। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে চতুর্থ ওভারে সন্দীপ শর্মার বলে আউট হয়ে দলকে বিপদে ফেলে যান টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব (১০)। ২০ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো ত্রাহি-ত্রাহি রব পড়ে যায় মুম্বই শিবিরে। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দেখেশুনে খেলে সেই ধাক্কা খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করেন তিলক ভার্মা ও মহম্মদ নবি। অষ্টম ওভারে নবিকে (২৩) ফিরিয়ে ফের ধাক্কা দেন যুজবেন্দ্র চহাল। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথম ২০০ উইকেট শিকার করার অনন্য কীর্তি গড়েন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার।

এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে রাজস্থানের সামনে প্রতিরোধের প্রাচীর গড়েন তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরা। দুজনেই রাজস্থান বোলারদের পাল্টা আক্রমণের পথে যান। তিলকের চেয়েও বেশি বিধ্বংসী ছিলেন নেহাল। দুজনে মিলে ৯৯ রান যোগ করে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে বল করতে এসে নেহালকে ফিরিয়ে জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। ২৪ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৯ রান করেছেন নেহাল। এদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তাঁর অবদান মাত্র ১০ বলে ১০ রান। শেষ ওভারে বল করতে এসে আগুন ঝরান সন্দীপ শর্মা। প্রথম দুই বলে ফেরান তিলক ভার্মা (৬৫) ও গেরাল্ড কোয়ে‍ৎজেকে (০)। পঞ্ম বলে ফিরিয়ে দেন টিম ডেভিডকে (৩)।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার