রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দজি

Share:

নিজস্ব প্রতিনিধি : রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। মঠ ও মিশনের ১৭তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। শরণানন্দজি মহারাজের প্রয়ানের পরে গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। 

বুধবার নয়া অধ্যক্ষ বেছে নিতে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি বোর্ড ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির বৈঠক হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে স্বামী গৌতমানন্দজি মহারাজকে অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ ও স্বামী দিব্যানন্দজি মহারাজকে।

উল্লেখ্য, স্বামী গৌতমানন্দজি মহারাজ তামিলনাড়ুর বাসিন্দা। দিল্লির রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে সন্ন্যাস জীবন শুরু করেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। স্বামী যতীশ্বরানন্দজির কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। এরপর ভারতের নানা প্রান্তে রামকৃষ্ণ মিশনের দায়িত্ব সামলেছেন এই সন্ন্যাসী। এর আগে গত ২৬ মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি মহারাজ প্রয়াত হন। স্বামী স্মরণানন্দজি মহারাজ প্রয়াত হওয়ার পর চেন্নাই থেকে কলকাতায় চলে যাবে স্বামী গৌতমানন্দজি মহারাজ। এরপর তাঁকে অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট মহারাজ হিসাবে নির্বাচিত করা হয়েছিল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে