এই গরমে গা ভিজিয়ে আসুন এই ‘ওয়াটার পার্ক’গুলোতে,খরচ মাত্র ৩০০

Share:

নিজস্ব প্রতিনিধি :  এই গরমে মন আনচান করছে। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। অথচ হাতে বেশি টাকা নেই! সময়ের চিন্তাও করছেন । তাহলে মাত্র স্বল্প খরচে কলকাতার আশেপাশেই ঘুরে আসতে পারেন। এই ওয়াটার পার্কগুলি এই গরমে স্বস্তি দেবে আপনাকে।

হ্যাপি ভ্যালি পার্ক : পরিবার নিয়ে একটা দিন দারুন মজা করার আদর্শ স্থান। এই হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে আপনি থাকতেও পারেন, ১০ টি লাক্সারি রুম আছে, রুমের ব্যালকনি থেকে ওয়াটার পার্কের  ভিউ টা অতীব সুন্দর। সবথেকে বড়ো কথা, এই প্রচন্ড গরমের মধ্যে দারুন স্বস্তি দেবে এই হ্যাপি ভ্যালি পার্ক (Happy Valley Water Park)।

কিভাবে যাবেন : শেয়ালদা থেকে বনগাঁ, হাবড়া অথবা গোবরডাঙ্গা লোকালে করে বিড়া। সেখান থেকে টোটো করে হ্যাপি ভ্যালি পার্ক। টোটো ভাড়া ২০ টাকা। ব্যাস আপনি পৌঁছে যাবেন হ্যাপি ভ্যালি পার্কে।

অ্যাকোয়াটিকা : কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম নামজাদা ওয়াটার পার্ক অ্যাকোয়াটিক (Aquatica)। গরমে দিনভর জলে ভেসে থাকতে থাকতে চাইলে চলে যেতেই পারেন। এটি রাজারহাটের কাছেই অবস্থিত। সাধারণত সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে এই ওয়াটার পার্ক। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডও।

অ্যাকোয়া মেরিনা : কারও যদি শহর কলকাতার বাইরের কোনও ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে বেছে নিতে পারেন অ্যাকোয়া মেরিনা’কে (Aquatica Marina)। এর জন্য  আপনাকে যেতে হবে হুগলি জেলায়। সেক্ষেত্রে আপনি সরাসরি গাড়ি নিয়েও পৌঁছতে পারেন অ্যাকোয়া মেরিনাতে। আবার হাওড়া-ব্যান্ডেল শাখার লোকাল ট্রেন ধরে হুগলিতে নেমেও পৌঁছে যেতে পারেন সেখানে।  অসাধারণ এখানকার পরিবেশ উপভোগ যেতেই পারেন এই ওয়াটার পার্কগুলোতে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের