ঘরে বসে বানিয়ে ফেলুন ‘KFC ’স্টাইলে জিভে জল আনা চিকেন পপকর্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : চিকেন কার না পছন্দ। তার ওপর যদি ওঠে ‘KFC’ এর কথা, তো জিভে জল চলেই আসে। চিকেন পপকর্ন গুলি মুচমুচে লাল করে ভেজে আনলে এক মিনিটে থালা হবে সাফ। পপকর্ন চিকেনের ভেতরটা হবে কোমল এবং বাইরে হবে খাস্তা,মুখে পুরেই যেন অমৃত। এবার আপনি ঘরে বসেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের ‘KFC’ এর মত চিকেন পপকর্ন। খেতে যেমন চমৎকার তেমনই সুস্বাদু।

উপকরণ : ২৫০ গ্রাম মুরগির মাংস, ২ চামচ টক দই, ৩০০ গ্রাম ময়দা, ২টো ডিম, লবন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ,কালো লবন, চাট মশলা,আদা বাটা, তেল,কনফ্লাওয়ার

প্রণালী : প্রথমে হাড় ছাড়া মুরগির মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর টক দইয়ের মধ্যে লবন আর জল একসাথে মিশিয়ে তার মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে মেখে নিতে হবে। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ,কালো লবন, চাট মশলা এলাচ দিয়ে মিক্সিতে গুঁড়ো করলে আলাদা একটা মশলা তৈরি হবে।যা স্বাদ বাড়ানোর জন্য তুলনা হয় না। এরপর একটি বাটিতে আদা বাটা, কনফ্লাওয়ার,২ টো ডিম, বানানো সেই স্পেশ্যাল মশলা দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এরমধ্যে আাদা পাত্রে রাখা টুকরো করা মাংসগুলো এর মধ্যে দিয়ে নাড়তে হবে। এরপর ৩০০ গ্রাম ময়দা উনুনের আঁচে বসিয়ে তাঁর মধ্যে লবন, গোলমরিচ, বানানো সেই মশলা, দিয়ে ভাল করে নেড়ে নিতে হবে। এরমধ্যে মেখে রাখা মাংসগুলোকে ময়দার মধ্যে জল ছাড়াই শুকনো করে মেখে,মাংসের টুকরোগুলোকে তেলে ছেড়ে দিলেই ব্যাস। লাল লাল করে ভেজে তুললেই রেডি ‘কেএফসি’ স্টাইলে চিকেন পপকর্ন। এর ওপরে চিলি সস,সোয়া সস ও চিলি পেস্ট দিয়ে মাখিয়েও খেতে পারেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ