হায়দরাবাদের জয় রথ থামিয়ে জয়ের মুখ দেখলেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অস্তিত্ব রক্ষার ম্যাচে ঘুরে দাঁড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ছয় ম্যাচ হারার পরে বৃহস্পতিবার রাতে সানরাইজার্সকে ৩৫ রানে হারিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলা প্যাট কামিংসদের জয় রথ থামিয়ে দিলেন। এদিনের জয়ের ফলে আইপিএলের প্লেঅফে ওঠার লড়াইয়ে টিষকে রইলেন ফ্যাপ ডুপ্লেসিরা।

প্রথমে ব্যাট করে বিরাট কোহলি আর রজত পাতিদারের জোড়া অর্ধশতরানের সুবাদে সাত উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ঘরের মাঠে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। প্রথম ওভারেই ফিরে যান দলের বিশ্বস্ত ব্যাটার ট্র্যাভিস হেড (১)। তার পর থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে। আইডেন মার্করাম (৭), নীতীশ কুমার রেড্ডি (১৩), হাইনরিখ ক্লাসেন (৭) এদিন দলের বিপর্যয়ে জ্বলে উঠতে ব্যর্ত হন। অভিষেক শর্মা শুরুতে নেমে একা লড়াই চালানোর চেষ্টা চালিয়েছিলেন। তাঁকে (৩১) ফিরিয়ে দেন যশ দয়াল। ৮৫ রানে ছয় উইকেট হারিয়ে রীতিমতো হারের মুখে পৌঁছে যায় হায়দরাবাদ।

এর পরে সপ্তম উইকেটে জুটি বেঁধে শাহবাজ আমেদ ও হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। দুজনে ৩৯ রান যোগ করেন। ১৫ বলে ৩১ রান করে স্বদেশীয় ক্যামেরন গ্রিনের বলে সাজঘরে ফেরেন কামিংস। নয় নম্বরে নেমে ভুবনেশ্বর কুমার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কোনও দিনও ম্যাচ উইনার হয়ে উঠতে পারেননি। এদিনও পারলেন না। ১৩ বলে ১৩ রান করে গ্রিনের বলে ফিরে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। শাহবাজ আমেদ ৪০ ও জয়দেব উনাদকট ৮ রানে অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর পক্ষে ক্যামেরন গ্রিন, স্বপ্নিল সিং ও কর্ণ শর্মা ২টি করে উিকেট নিয়েছেন।

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারালেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে