স্বাদবদল করতে ঘরেই বানিয়ে ফেলুন দই চিংড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাজারে মাছের মরসুমে একাধিক মাছের আনাগোনা হলেও চিংড়ির জায়গাটা আজ অবধি কেউ নিতে পারে নি। এ’পার ওপার বাংলা নয় শুধু বিদেশেও রয়েছে চিংড়ির চল। চিংড়ি মাছের নানান রেসিপি তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বে। চিংড়ি তো আমরা অনেক খেয়েছি, তবে আজ জেনে নিন দই এর সঙ্গে চিংড়ি দিয়ে একটু আলাদা রকমের রেসিপি। যার নাম দই চিংড়ি। যেটা ঘরে বসেই খুব সহজেই বানানো যায়।

উপকরণ : চিংড়ি মাছ ৫০০ গ্রাম, টক দই ২ কাপ, টমেটো কুচি, ২টো পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ গোটা জিরে, লবন,ধনে পাতা কুচি,গোটা গরম মশলা, তেল, চিনি

প্রণালী : চিংড়ি মাছে লবন আর সামান্য হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। সেই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা-রসুন, কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর একটি পাত্রে টক দই নিয়ে তার সঙ্গে ধনে পাতা কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরমমশলা গুঁড়ো আর চিনি, লবন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। পেঁয়াজ লালচে হয়ে এলে দইয়ের মিশ্রণ ঢেলে ভাল করে কষিয়ে নিতে হবে। তার পর সামান্য জল দিয়ে গোটা কাঁচালঙ্কা আর চিংড়ি মাছগুলি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন মিনিট পাঁচেক। ব্যাস রেডি দই চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই দই চিংড়ি। এটা খেতে খুব সুস্বাদু। খাবারে যাদের অরুচি ধরে গেছে,তাঁদের জন্য রুচি ফিরিয়ে আনার দূর্দান্ত রেসিপি। তবে যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তাঁদের এড়িয়ে যাওয়াই ভাল।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী