অনেক বেশি ঘামছেন? ভাল লক্ষণ নয়! জেনে নিন চিকিৎসকদের মত

Share:

নিজস্ব প্রতিনিধি:  যা গরম পড়েছে বাইরে কাক-পক্ষীরও দেখা নেই। এই গরমে পরিশ্রম না করেই ঘেমে নেয়ে স্নান হয়ে যাচ্ছেন অনেকেই। একই পরিবেশে আপনার পাশের ব্যক্তির চেয়ে আপনি অনেক বেশি ঘামছেন? তবে সতর্ক হন। চিন্তার কারণ আছে যথেষ্ট। অতিরিক্ত ঘামের সঙ্গে কোন কোন জটিল রোগগুলো জড়িয়ে রয়েছে। অবহেলা করলেই বিপদ। জেনে নিন কি বলছেন চিকিৎসকেরা-

হৃদরোগ: হার্টের কোনও জটিল সমস্যা হলে আপনার অবশ্যই অতিরিক্ত ঘাম হবে। ঘামের সঙ্গে উপসর্গ হিসেবে থাকতে পারে বুক ধড়ফড়, বুকে ব্যথা, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্ট  ইত্যাদি নানান উপসর্গ।

ব্রেন স্ট্রোক: আচমকাই মাথার তীব্র যন্ত্রণা, কিংবা স্ট্রোকের পূর্বে বেশ কয়েকদিন আপনার প্রচুর ঘাম হতে পারে।

টেনশন ও ভয়: শরীরে কোনও স্ট্রেস, টেনশন বা ভয়ের কারণ হলে অ্যান্ড্রিনালিন ও নন্-অ্যান্ড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে গিয়ে অটোনোমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায়। এই কারণেও ঘাম হতে পারে।

থাইরয়েড:  শরীরে থাইরয়েড থাকলে অতিরিক্ত ঘাম হতে পারে,সঙ্গে প্রচুর খিদেও বাড়তে পারে।

ব্লাড ইনফেকশন: ব্লাড ইনফেকশনের কারণেও অতিরিক্ত ঘাম হতে পারে।

তবে ঘাম হওয়া মানুষের দেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঘামের মাধ্যমে শরীর অতিরিক্ত তাপ, বর্জ্য পদার্থ বের করে দিয়ে শরীরকে রাখে শীতল ও পরিশুদ্ধ। তবে অতিরিক্ত ঘাম হলে নানা রকম সমস্যা হতে পারে। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক