ইরাকের জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে খুন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন ইরাকের জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদ। হামলায় নিহত টিকটক তারকার এক সঙ্গীও গুলিবিদ্ধ হয়েছেন। কারা ওই হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে নিহত টিকটক তারকার ঘনিষ্ঠদের অভিযোগ, কট্টরপন্থী কোনও ইসলামি সংগঠন ওই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ইতিমধ্যেই ওম ফাহাদের হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক।  

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ এক প্রতিবেদনে জানিয়েছে, পপ মিউজিক ভিডিও’র সঙ্গে আঁটোসাঁটো পোশাক পরে নেচে টিকটকে যথেষ্টই জনপ্রিয় হয়ে উঠেছিলেন ওম ফাহাদ। যদিও তাঁর আসল নাম ছিল গুফরাণ শায়াদি। টিকটকে ৫ লক্ষেরও বেশি অনুসারী ছিল তাঁর। অধিকাংশ ভিডিয়োই ১০ লক্ষের বেশিবার দেখা হয়েছে। আঁটোসাঁটো পোশাক পরে নাচের ভিডিয়ো ছড়ানোয় ওম ফাহাদের বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছিল। ওম ফাহাদের অশালীন ভিডিও তৈরি ইরাকি সমাজ এবং পারিবারিক সংস্কৃতিতে কতটা প্রভাব ফেলছে তা জানার জন্য ২০২৩ সালের জানুয়ারিতে ইরাকের  স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  গত বছরের ফেব্রুয়ারি মাসেই শালীনতা ভঙ্গ ও ইসলামিক ঐতিহ্য নষ্টের দায়ে জনপ্রিয় টিকটক তারকাকে ছয় মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল ইরাকের এক আদালত।

‘আল-জাজিরার’ প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানী বাগদাদের কাছে জায়েন এলাকায়  নিজের বাড়ির সামনেই বসেছিলেন জনপ্রিয় ইরাকি টিকটক তারকা ওম ফাহাদ। ওই সময়ে কালো পোশাক পরে ও হেলমেটে মুখমণ্ডল আচ্ছাদিত করে একদল মোটরবাইক সওয়ারি ঘটনাস্থলে আসে। খানিকটা এগিয়ে গিয়ে কালো রংয়ের এসইউভি গাড়িতে বসা ওম ফাহাদকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জনপ্রিয় টিকটক তারকা। ইরাক কিংবা মধ্যপ্রাচ্যে এই প্রথম কোনও নেট প্রভাবী কিংবা টিকটক তারকাকে হত্যা করা হল, তেমনটা নয়। চলতি  বছরের জানুয়ারিতে ২২ বছর বয়সী ইউটিউবার তিবা আল আলীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন  তার বাবা। গত বছরের সেপ্টেম্বরে ২৩ বছর বয়সী টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়। ২০১৮ সালে ২২ বছর বয়সী মডেল ও নেট প্রভাবী  তারা ফারেজকেও খুন করেছিল অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকধারীরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে