আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুবলী-অপুকে ভুলে ফের বিয়ের পিঁড়িতে শাকিব খান, খোঁজাও হয়ে গিয়েছে পাত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের বিয়ের পিঁড়িতে বাংলাদেশের কিং খান শাকিব খান। শাকিব খানের ব্যক্তিগত জীবনটা যেন নাটকীয়তায় মোড়া। ইতিমধ্যেই দু’বার বিবাহ সেরে ফেলেছেন তিনি। অপু বিশ্বাস তাঁর প্রথম স্ত্রী, এবং শবনম বুবলী তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর দুই ঘরেই রয়েছে দুই ছেলে। ২০২২ সালে শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের বিয়ের বিষয়টি প্রথম প্রকাশ্যে এসেছিল। জানা যায়, অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ১৩৫ দিনের মাথায় নাকি শবনম বুবলীকে চুপিসাড়ে বিয়ে করেন শাকিব খান। তাঁদের সন্তানের জন্ম হয় লন্ডনে। তবে বুবলীর সঙ্গে বিয়ের বিষয়টি একেবারে অস্বীকার করেননি শিকাব খান। কিন্তু এখন কারুর সঙ্গেই সম্পর্ক নেই বললেই চলে শাকিব খানের। তবে ছেলেদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রয়েছে ঢাকাই কিং খানের।

এদিকে শাকিব খানের বিরুদ্ধে নানা সময়েই নানারকম অভিযোগ নিয়ে আসছেন বুবলী-অপু। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই শাকিবের কোনও নতুন সিনেমা মুক্তির সময় আসে, তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। কিন্তু দুজনই এখন শাকিবের অতীত। অথচ তাঁরা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক রাখার দাবি করে চলেছেন। তাই এতে শাকিবের পরিবার বেশ বিরক্ত। যদিও বুবলীর সঙ্গে এখনও আইনী বিচ্ছেদ হয়নি শাকিব খানের। তাই এখনও অভিনেত্রী নিজেকে শাকিব খানের স্ত্রী বলেই দাবি করে যান। এদিকে অপু বিশ্বাসের সঙ্গেও ভাল সম্পর্ক নেই বুবলীর। মাঝে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্ক জোড়া লাগার একটি আভাস উঠেছিল।

কিন্তু সেটা শুধুমাত্রই গুঞ্জন। এদিকে খবরে রয়েছে যে, শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই আবারও বিয়ে করবেন শাকিব। এমনকি শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে। তাই শাকিবের বাড়িতে যাওয়া সম্পূর্ণ নিষেধ হয়ে গিয়েছে অপু ও বুবলীর। কোনও কারণ দেখিয়ে যদি শাকিবকে নিয়ে অপু ও বুবলী মিথ্যাচার করে তাও সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে শাকিবের পরিবারের। গুঞ্জন, যুক্তরাজ্য থেকে ফেরৎ এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা চলছে শাকিবের। এবার নিজের পছন্দে নয়, পরিবারের পছন্দে বিয়ে করবেন শাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের বাইরে পাশ্ববর্তী কোনো দ্বীপে জমকালো আয়োজনে এ বছরের শেষের দিকেই বিয়ে করবেন শাকিব খান।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্ণাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ