তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে বাগুইহাটি থানা এলাকায়। শনিবার গভীর রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে অশান্তি বাঁধে।  আর তাতেই প্রাণ হারালেন তৃণমূল কর্মী সঞ্জীব দাস। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ করেছে পরিবার । ইতিমধ্যেই সঞ্জীবের পরিবার বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশের তরফ  ১৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অর্জুনপুরের পশ্চিম পাড়া এলাকায় গভীর রাতে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। চলে ইটবৃষ্টি। খবর খেয়ে ঘটনাস্থলে যায় বাগুইহাঁটি থানার পুলিশ। অনেক চেষ্টার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই সংঘর্ষের কারণে মাথায় চোট পান সঞ্জীব দাস।তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। সঞ্জীব ছাড়াও দুই পক্ষের  সংঘর্ষের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন।

উল্লেখ্য,সঞ্জীবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় উত্তেজনা । স্থানীয়রা বিক্ষোভ শুরু করেছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে তারা পথে নেমেছে। বেশ কিছুক্ষণ পর পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশ। তবে কি নিয়ে এই সংঘর্ষ হল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।  

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং