বিডিও পরিচয়ে তৃণমূল নেতার টাকা আত্মসাৎ! চাঞ্চল্য মালদায়

ভুয়ো পরিচয়ে অভিনব কায়দায় এবার এক তৃণমূল নেতা-সহ এক সিভিক ভলান্টিয়ারের থেকে টাকা আত্মসাৎ করল প্রতারক। ঘটনা জানাজানি হতেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভুয়ো পরিচয়ে অভিনব কায়দায় এবার এক তৃণমূল নেতা-সহ এক সিভিক ভলান্টিয়ারের থেকে টাকা আত্মসাৎ করল প্রতারক। ঘটনা জানাজানি হতেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশচন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হরিশচন্দ্রপুর গ্রাম-পঞ্চায়েতের তৃণমূল প্রধান রিষবা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা আফজাল হোসেন। অভিযোগ, বুধবার তাঁর কাছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের জয়েন্ট বিডিও বলছি বলে একটি ফোন আসে। এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে কথাবার্তা হয়। এর কিছুক্ষণ পরই ফের ওই নম্বর থেকে জয়েন্ট বিডিওর পরিচয় দিয়ে আফজাল হোসেনের কাছে ফোন আসে। এবং পরিবারের সদস্যের অসুস্থতার কথা বলে কিছু টাকা ধার চান। এবং বলেন, বেতন পেলেই ফিরিয়ে দেবেন।

আফজলের দাবি, তিনি বিশ্বাস করে ওই ব্যক্তির পাঠানো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পাঠিয়েও দিয়েছেন। কিন্তু এরপর থেকেই এসেই মোবাইল বন্ধ। পরে তিনি জানতে পারেন, একই কায়দায় ফোন এসেছিল এলাকার আরও পাঁচজন পঞ্চায়েত প্রধানের কাছে। কিন্তু তারা কেউ টাকা দেননি। তবে প্রতারিত হয়েছেন একজন সিভিক ভলান্টিয়ার। এরপরই তিনি দলীয় নেতৃত্বের পরামর্শে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে বা যারা এই ঘটনার পেছনে যুক্ত আছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব। সঙ্গে জানান এই নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করা হবে। যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কারোর সঙ্গে না ঘটে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার