ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ পাকিস্তান দলের দায়িত্বে

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের আগে কোচ বদল করল পাকিস্তান। ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্সটেনকে কোচ করল পাক ক্রিকেট বোর্ড। কার্সটেনকে ওয়ানডে ও টি ২০ ফরম্যাটে নতুন কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে।

টি ২০ বিশ্বকাপ শুরু হতে এক মাস বাকি। রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে গ্যারি কার্সটেনকে নতুন কোচ হিসাবে নিযুক্ত করা হয়। ২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল, তখন এই দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ই ছিলেন কোচিংয়ের দায়িত্বে। পাশাপাশি টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন অস্ট্রেলিয় খেলোয়াড় জেসন জিলেসপিকে।

এবারের আইপিএল মরশুমে গুজরাত টাইটান্সের মেন্টর হিসাবে কাজ করছেন গ্যারি কার্সটেন। এর আগে দক্ষিণ আফ্রিকা দলেরও মুখ্য কোচের দায়িত্ব সামলেছেন তিনি। তিন বছর দক্ষিণ আফ্রিকার মুখ্য কোচের দায়িত্বে ছিলেন। এর আগে পাকিস্তান দলের মুখ্য কোচের দায়িত্বে ছিলেন মিকি আর্থার। মিকি আর্থারকে সরিয়ে দেওয়ার পর এতদিন সেই পদটি খালি ছিল। এতদিন পাকিস্তান ক্রিকেট দলের নির্দেশকের দায়িত্বে আনা হয়েছিল মহম্মদ হাফিজকে। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান ক্রিকেট দলের খারাপ পারফরমেন্সের পর নির্দেশকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হাফিজকে।   

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার