তীব্র গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে ঝট করে বানিয়ে ফেলুন ‘দই সজনে’

Share:

নিজস্ব প্রতিনিধি : এই তীব্র গরমে কি খাবেন ভাবছেন ? বেশি তেলমশলা খেলেও বিপদ , এই গরমে হজমের সমস্যা! তবে চিন্তা নেই হালকা পুষ্টিকর খাবারের তালিকায় রয়েছে সজনে। শাক হোক বা ডাঁটা দুটোই জমে যাবে। বেশিক্ষণ রান্না ঘরে থাকতে না চাইলে, খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই দই সজনে। এটা যেমন স্বাদে ভরপুর। তেমনই রয়েছে উপকারিতা। জেনে নিন কিভাবে বানাবেন-

উপকরণ : সজনে ডাঁটা ৫০০ গ্রাম, টক দই ২৫০ গ্রাম, রসুনবাটা আধ চা চামচ, আদাবাটা আধ চা চামচ, চেরা কাঁচা লঙ্কা ৪টি, কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ

প্রণালী :  প্রথমে সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে কেটে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো ও লবন দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মশলা কষে এলে তাতে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। ডাঁটার সঙ্গে মশলা মাখিয়ে নিয়ে ফেটিয়ে রাখা দই কড়াইতে ঢেলে দিতে হবে। এরপর দইয়ের বাটি ধুয়েই অল্প জল দিয়ে দিতে হবে। কেউ যদি ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ঝোল ফুটে একটু মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি দই সজনে। এবার গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করুন। শরীর ও মন থাকবে একেবারে ঠান্ডা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের