প্রকাশ্যে দিবালোকে প্রাক্তন ইকুয়েডর সুন্দরীকে গুলি করে খুন

শনিবার একটি বিয়েতে যোগ দিতে কুয়েভেডোতে গিয়েছিলেন প্রাক্তন সুন্দরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হল দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের প্রাক্তন ‘মিস ইকুয়েডর’ (Ecuadorian Beauty Queen) সুন্দরীকে। খোলা রাস্তায় দু’জন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে গুলি করে ঘটনাস্থল থেকে পালায়। প্রাক্তন মিস ইকুয়েডর ল্যান্ডি প্যারাগা, ২০২২ সালে লস রোস প্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক পোস্ট’ জানিয়েছে, গত ২৯ এপ্রিল রবিবার প্রকাশ্যে দিবালোকে দুই সশস্ত্র ব্যক্তি প্রাক্তন ইকুয়েডর সুন্দরীকে গুলি করে। তাঁকে হত্যা করার কারণ হিসেবে জানা গিয়েছে, প্রাক্তন সুন্দরীর সঙ্গে কুখ্যাত গ্যাং বসের সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সম্পর্ক তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন। নৃশংস হত্যাকাণ্ড ধরা  পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

পুলিশের হাতে পৌঁছনো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ল্যান্ডি প্যারাগা গয়বুরো একটি রেস্তোরাঁয় বসে অপেক্ষা করছিলেন। তখনই দুই সন্ত্রাসী খাবারের দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রথম বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে তাঁর দিকে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে গয়বুরো মেঝেতে পড়ে যান। তখনই তাঁকে গুলি করে দ্বিতীয় বন্দুকধারী। চোখের নিমিষেই ওই হত্যাকাণ্ড সংগঠিত করে দুই আততায়ী ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মেঝেতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রাক্তন ইকুয়েডর সুন্দরী। শনিবার একটি বিয়েতে যোগ দিতে কুয়েভেডোতে গিয়েছিলেন ল্যান্ডি পারেগা। 

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কী কারণে প্রাক্তন ইকুয়েডর সুন্দরীকে খুন করা হল, তা খুঁজে বের করার চেষ্টা করছে। উল্লেখ্য, ল্যান্ডি প্যারাগা ২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় লস রিওস প্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে তাঁর এক মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। মাত্র ২৩ বছর বয়সে পারেগা পাক্কা ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। গৃহস্থালী পণ্য আমদানিকারক হিসাবেও সুনাম কুড়িয়েছিলেন। গত ডিসেম্বরে মাদক পাচারকারী হিসেবে তাঁর নাম পুলিশের খাতায় ওঠে। 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের