Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্রিগেডে উদ্ধার মাঝবয়সী মহিলার আধপোড়া দেহ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতা থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার পচা-গলা মৃতদেহ। বুধবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সেই দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক পোড়া চিহ্ন রয়েছে। যে দাগগুলি অনেক দিনের পুরনো । কিন্তু কী ভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। খুন না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ, তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পুলিশ প্রাথমিক অনুমান করছে, মধ্যরাতে মৃতদেহটিকে কেউ  বিগ্রেড ময়দানে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই মহিলার দেহে পচন ধরতে শুরু করেছে।  

উল্লেখ্য,বুধবার  সকালে ময়দানে আসা প্রাত ভ্রমণকারীরা প্রথম মৃতদেহটি দেখতে পান। তারাই ময়দান থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ময়দান থানার পুলিশ। যে এলাকায় দেহ উদ্ধার হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট। কিছুটা দূরে রয়েছে  ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেনা ক্যাম্প। সেখানে কি করে মৃত দেহ এল তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে তদন্তকারী অভিসাররা। এই পুরো ঘটনা নিয়ে লালাবাজারের তরফে শুরু হয়েছে তদন্ত।

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি