এমবাপ্পেকে ফেলে রেখেই পিএসজির বাস চলে গেল বিমানবন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ান্স লিগে ডর্টমুন্ডের বিরুদ্ধে ছন্দে ফিরতে দেখা গেল না এমবাপ্পেকে। ম্যাচ শেষে এই ফরাসি খেলোয়াড়কে ফেলে রেখেই পিএসজির টিমবাস চলে যায় বিমানবন্দরে। পরে নিজের গাড়িতে বিমানবন্দরে পৌঁছোতে হয় তাঁকে।

ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারতে হয় ফ্রান্সের এই দলটিকে। এই ম্যাচে ভালো ফর্মে পাওয়া যায়নি এমবাপ্পেকে। একবারই ডর্টমুন্ডের পোস্টে আক্রমণ শানাতে পেরেছিলেন এই ফরাসি খেলোয়াড়।জার্মানি ছাড়ার আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন এমবাপ্পে। সেখানে তিনি লিখেছেন, ‘হাফ টাইম। এখন সামনে প্যারিস।‘ এমবাপ্পে হাফ টাইম হিসাবে সম্ভবত প্রথম লেগের ম্যাচকে বুঝিয়েছেন। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পে যে নিজের সেরাটা দিতে তৈরি সেই কথা পক্ষান্তরে বুঝিয়ে দিয়েছেন এই ফরাসি খেলোয়াড়।

ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়ানের তরফে জানানো হয়েছে, ম্যাচ শেষের পর জ্রাগ টেস্টে অংশ নেওয়া সতীর্থদের সঙ্গে দলের বাসে বিমানবন্দরে যেতে পারেননি এমবাপ্পে। পরে নিজের গাড়িতে বিমানবন্দরে যেতে হয় তাঁকে। যদি ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পেকে ফেলে রেখে দলের চলে যাওয়াটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। আগামী মঙ্গলবার পিএসজির নিজের মাঠে ডর্টমুণ্ডের বিরুদ্ধে নামছে এমবাপ্পে। সেই ম্যাচে কী এমবাপ্পে নিজের জাত চেনাতে পারবে, এখন সেটাই দেখার।

 

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়