‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

নদিয়ার তেহট্টের সভা থেকে মমতা নাম না করেই নিশানা বানালেন শান্তনু ঠাকুরকে। প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি কেন সিএএ-তে ফর্ম ফিলাপ করেননি!

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ১১ মার্চ দেশজুড়ে লাগু করে দেওয়া হয়েছে Citizenship Amendment Act, 2019 বা CAA। দীর্ঘদিন ধরে এই আইন লাগু করার দাবি জানিয়ে আসছিল মতুয়া সম্প্রদায়ের(Matua Society) মানুষেরা। কেননা তাঁরা এদেশের নাগরিকত্ব চান। যদিও সেই আইন লাগু হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের মাধ্যমে কিন্তু, সেখানে শর্তসাপেক্ষ নাগরিকত্ব প্রদানের কথা বলা আছে। আর তার জেরে ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়। কেননা তাঁরা চান নিঃশর্ত নাগরিকত্ব। মতুয়াদের এই ক্ষোভকেই এদিন অর্থাৎ ২ মে নদিয়া জেলার তেহট্টা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে সভা করতে গিয়ে হাতিয়ার করে ফেললেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি তেহট্টের সভা থেকে এদিন নিশান বানিয়েছেন মতুয়াদের ধর্মসমাজের প্রাণকেন্দ্র উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বড় ছেলে তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি(BJP) সাংসদ শান্তনু ঠাকুরকে(Shantanu Thakur)।

এদিন মমতা শান্তনুর নাম না করে তাঁকে নিশানা বানিয়ে বলেন, ‘মতুয়াদের মিথ্যা কথা বলা হচ্ছে। আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। কীসের নাগরিকত্ব। আপনারা তো আগে থেকেই এ দেশের নাগরিক। আপনারা ভোট দেন না? আপনাদের রেশন কার্ড নেই? আধার কার্ড নেই? প্যান কার্ড নেই? যদি নাগরিক না হন তাহলে এগুলো থাকে কী করে? আর যদি এগুলো থাকে তাহলে বিজেপি এখন আপনাদের নতুন করে কী নাগরিকত্ব দেবে? আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। এত বড় ক্ষমতা বিজেপির হয় কীভাবে? বনগাঁয় যে প্রার্থী তিনি এখনও কেন CAA-র জন্য অ্যাপ্লিকেশন করলেন না? কারণ চালাক আছে।  জানে করলেই বিদেশি হয়ে যাবে। আমি পই পই করে আপনাদের সবাইকে বলে যাচ্ছি, ভুলেও ওই আইনে কোনও আবেদন জানাবেন না। জানালেই বিদেশী হয়ে যাবেন। আর আমি প্রাণ থাকতে CAA-NRC করতে দেব না।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১