ম্যাচ গড়াপেটায় জড়িত থাকায় ৫ বছরের জন্য নির্বাসিত ক্যারিবীয় ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেভন থমাসকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ২৩ মে থেকে ওই নিষেধাজ্ঞা বলব‍ৎ হবে। তবে শেষ ১৮ মাস নিষেধাজ্ঞার উপরে স্থগিত থাকবে। অর্থা‍ৎ ২০২৬ সালের নভেম্বরে ফের পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন ৩৪ বছর বয়সী ক্যারিবীয় ক্রিকেটার।

আইসিসি সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ (এসএলপি) খেলার সময়ে একটি ম্যাচে গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন ডেভন থমাস। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহী এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক। সাতটি ক্ষেত্রে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই অভিযোগের তদন্ত শুরু করে আইসিসির দুর্নীতি বিরোধী শাখা। ২০২৩ সালের ২৩ মে সাময়িকভাবে নির্বাসন দেওয়া হয় থমাসকে। এর পরে দুর্নীতি দমন আদালতে শুনানির আগেই নিজের দোষ স্বীকার করে নেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। আর সাতটি গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠায় ক্যারিবীয় ক্রিকেটারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

৩৪ বছর বয়সী ডেবন থমাস ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্ট, ২১টি একদিনের এবং ১২টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাঁর। ২০২২ সালের ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন থমাস। ক্যারিবীয় ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করতে গিয়ে আইসিসির ইন্টিগ্রেটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেটার হিসাবে আইসিসির দুর্নীতি বিরোধি নিয়ম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন থমাস। তা সত্বেও তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে