ছোলার ডাল দিয়ে কুমড়োর অসাধারণ রেসিপিটি চেটেপুটে খাবেন সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি : কাঠফাটা গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে কুমড়োই একমাত্র ভরসা। এতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই বহু অসুখে দারুণ কাজ করে এই খাবার। ঘরোয়া উপায়ে ঝটপট বানিয়ে ফেলুন ছোলা ডাল দিয়ে কুমড়োর অসাধারণ এই রেসিপিটি।

উপকরণ :  ২৫০ গ্রাম মিষ্টি কুমড়ো (ডুমো করে কাটা), ২ টো আলু, ২ কাপ ছোলার ডাল, ২ টো টমেটো কুচি, আদা বাটা,কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে, ঘি,তেল,লবন, চিনি,হিং,ভাজা মশলা (গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা)

প্রণালী : প্রথমে ছোলার ডাল ভাল করে ধুয়ে ১ খেকে ২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে অল্প লবন দিয়ে ২ টো হুইসেল দিয়ে সেদ্ধ করে রাখতে হবে।(খুব বেশি সেদ্ধ হবে না)। এরপর ভাজা মশলা গুঁড়ো করে নিতে হবে।

কুমড়ো ও আলু ও টমেটো ডুমো করে কেটে নিতে হবে। আদা ও ২ টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।এবার কড়াই এ তেল গরম করে,গোটা জিরে ও হিং ফোরন দিয়ে,কুমড়ো ও আলু দিয়ে একটু নেড়ে ঢাকা দিতে হবে। ২ মিনিট পর,ঢাকা খুলে, ওর মধ্যেই আদা ও ২ টো কাঁচা লঙ্কা বাটা,হলুদ, টমেটো কুচি ও অল্প ভাজা মশলা দিয়ে মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে কষতে হবে।অল্প করে জল দিয়ে কষতে হবে, খেয়াল রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায়।এরপর ঢাকা দিতে হবে ৩ মিনিট।

এরপর কুমড়ো ও আলু সেদ্ধ হলে,সেদ্ধ করে রাখা জল সহ ছোলার ডাল, আন্দাজ মত লবন ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। জল একটু ফুটে উঠলে ,বাকি ভাজা মশলা, চেরা কাঁচা লঙ্কা ও ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে। ব্যাস রেডি ছোলার ডাল দিয়ে কুমড়ো। ভাত বা লুচির সাথেও পরিবেশন করতে পারেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর