দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেজরির জামিনের কথা বিবেচনা করা হচ্ছে, ইডিকে জানাল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালত থেকে অনেকটাই স্বস্তির বার্তা পেলেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে তিহাড়ে বন্দি অরবিন্দ কেজরিওয়াল। দলীয় প্রার্থীদের হয়ে তিনি যাতে প্রচার চালাতে পারেন তার জন্য আম আদমি পার্টির সুপ্রিমোকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে শীর্ষ আদালত। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন নিয়ে শুনানিতে এমনই ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানির সময়ে ইডির আইনজীবীর উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘ভোটের কথা মাথায় রেখে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার বিষয়টি ভেবে দেখা হচ্ছে।’ আগামী মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফার দিনই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই এ বিষয়ে কোনও নির্দেশ দিতে পারে ডিভিশন বেঞ্চ।

আগের দিনই মামলার শুনানিতে কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ভোটের বিষয়টি মাথায় রেখেই বেনজির ত‍ৎপরতায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল কিনা তা জানতে চেয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীফঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। এদিনের মধ্যেই এ বিষয়ে জবাব দেওয়ার জন্য ইডির আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন তাঁরা।

এদিন মামলার শুনানির সময়ে ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘এই মামলার শুনানিতে দীর্ঘ সময় লাগবে। ফলে দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তরী জামিন দেওয়া যায় কিনা, তা নিয়ে আপাতত শুনানি হবে।’ ওই কথা শুনেই মুখে চুনকালি পড়ার আশায় ঘাবড়ে যান ইডির আইনজীবী। তিনি জানান, কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করা হবে।’ ওই কথা শুনে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘আমরা বলছি না, আবেদনকারীকে (পড়ুন কেজরিওয়ালকে) জামিন দেবই। হতে পারে জামিন মঞ্জুর করতে পারি। আবার নাও করতে পারি। পরবর্তী শুনানির দিন অন্তবর্তী জামিন নিয়ে শুনানি হবে। ওই বিষয়ে আপনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে আসবেন।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন TVK প্রধান বিজয়

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ