নিজ্জরের  হত্যাকাণ্ডে কানাডায় গ্রেফতার  তিন ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যাকাণ্ডে যুক্ত ছিল তিন ভারতীয়। ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করেছে কানাডার পুলিশ। ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের প্রধান সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার জানিয়েছেন, ধৃত তিন ভারতীয় হলেন- করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২), করণ প্রীত সিং (২৮)।

কানাডার পুলিশ জানিয়েছে, ধৃত ভারতীয়রা তিন থেকে পাঁচ বছর ধরে আলবার্টায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিলেন। ইতিমধ্যেই অভিযুক্তদের ছবি প্রকাশ করেছে কানাডা পুলিশ। তিন জনের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড টেবুল জানিয়েছে,’ এই ঘটনা নিয়ে স্বতন্ত্র তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের পাশাপাশি এই ঘটনায় আরও অনেকই রয়েছে। ‘

উল্লেখ্য, ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এক গুরুদ্বারের বাইরে খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জর রহস্যজনক ভাবে খুন হয়। এই ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্সি যুক্ত ছিল বলে বারবার দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে দেয়, এই ঘটনার সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। এরপর থেকেই  এই ইস্যুতে ভারতকে দোষী সাব্যস্ত করে চলেছে কানাডা। এই আবহে হরদীপ সিং নিজ্জরকে হত্যাকাণ্ডে সঙ্গে  যুক্ত তিনজনকে গ্রেফতার করল কানাডা পুলিশ।
 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের